Hebrews 1:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, “হে আল্লাহ্‌, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী; আর ন্যায়ের শাসনদণ্ডই তাঁর রাজ্যের শাসনদণ্ড।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পুত্র সম্পর্কে তিনি বলেন, “হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী; ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, “হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী; আর সারল্যের শাসনদণ্ডই তাঁহার রাজ্যের শাসনদণ্ড।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তাঁর পুত্রের বিষয়ে ঈশ্বর বলেন: ‘হে ঈশ্বর, তোমার সিংহাসন হবে চিরস্থাযী; আর ন্যায় বিচারের মাধ্যমে তুমি তোমার রাজ্য শাসন করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, “হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরকালস্থায়ী; আর সত্যের শাসনদন্ডই তাঁর রাজ্যের শাসনদন্ড|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, “হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী; আর সারল্যের শাসনদণ্ডই তাঁহার রাজ্যের শাসনদণ্ড।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পুত্রের বিষয়ে ঈশ্বর বলছেন, “হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী; তোমার শাসন ন্যায়ের শাসন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পুত্রের বিষয়ে আল্লাহ্‌ বলছেন, “হে আল্লাহ্‌, তোমার সিংহাসন চিরস্থায়ী; তোমার শাসন ন্যায়ের শাসন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পুত্র সম্পর্কে লেখা হয়েছে: “হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী, তোমার রাজদণ্ড ন্যায়ের দণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তাঁর পুত্রের বিষয়ে ঈশ্বর বলেন: “হে ঈশ্বর, তোমার সিংহাসন হবে চিরস্থায়ী; আর ন্যায় বিচারের মাধ্যমে তুমি তোমার রাজ্য শাসন করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, “হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরকাল স্থায়ী; আর সত্যের শাসনদন্ডই তাঁর রাজ্যের শাসনদন্ড।