Hebrews 1:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ধার্মিকতাকে মহব্বত করেছ ও নাফরমানীকে ঘৃণা করেছ; এই কারণে আল্লাহ্, তোমার আল্লাহ্, তোমার সাথীদের চেয়ে বেশি পরিমাণে আনন্দ-তেলে তোমাকে অভিষিক্ত করেছেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি ধার্মিকতাকে ভালোবেসেছ, আর দুষ্টতাকে ঘৃণা করেছ; সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে, তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ধার্ম্মিকতাকে প্রেম, ও দুষ্টতাকে ঘৃণা করিয়াছ; এই কারণ ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমাকে অভিষিক্ত করিয়াছেন, তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ-তৈলে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি ন্যায়কে ভালবাস এবং অন্যায়কে ঘৃণা কর৷ এই কারণে তোমার ঈশ্বর তোমাকে পরম আনন্দ দিয়েছেন; তোমার সঙ্গীদের থেকে তোমায় অধিক পরিমাণে দিয়েছেন৷’ গীতসংহিতা 45:6-7
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি ন্যায়কে ভালবেসেছ, ও অন্যায়কে ঘৃণা করেছ; এই কারণ ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমাকে অভিষিক্ত করেছেন, তোমার সঙ্গীদের থেকে বেশি পরিমানে আনন্দিত করেছে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ধার্মিকতাকে প্রেম, ও দুষ্টতাকে ঘৃণা করিয়াছ; এই কারণ ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমাকে অভিষিক্ত করিয়াছেন, তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ-তৈলে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর; সেইজন্য ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমার সংগীদের চেয়ে অনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর; সেইজন্য আল্লাহ্, তোমার আল্লাহ্, তোমার সংগীদের চেয়ে অনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ন্যায় ভালবাস, ঘৃণা কর অন্যায়তাই ঈশ্বর, তোমার ঈশ্বরতোমাকে করেছেন অভিষিক্ত, তোমার সহচরদের চেয়ে তোমাকে দিয়েছেন অধিক আনন্দ।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি ন্যায়কে ভালবাস এবং অন্যায়কে ঘৃণা কর৷ এই কারণে তোমার ঈশ্বর তোমাকে পরম আনন্দ দিয়েছেন; তোমার সঙ্গীদের থেকে তোমায় অধিক পরিমাণে দিয়েছেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ন্যায়কে ভালবেসেছ ও অধর্মকে ঘৃণা করেছ; এই কারণ ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমাকে অভিষিক্ত করেছেন, তোমার অংশীদারদের থেকে বেশি পরিমাণে আনন্দিত করেছে।”