Hebrews 10:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রত্যেক ইমাম প্রতিদিন সেবাকর্ম করার এবং একই রকম নানা কোরবানী বার বার দেবার জন্য দাঁড়ায়; সেসব কোরবানী কখনও গুনাহ্ দূর করতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দিনের পর দিন, প্রত্যেক যাজক ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করার জন্য দাঁড়িয়ে থাকেন; তিনি বারবার একই বলি উৎসর্গ করেন, যা কখনও পাপ হরণ করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রত্যেক যাজক দিন দিন সেবা করিবার এবং একরূপ নানা যজ্ঞ পুনঃপুনঃ উৎসর্গ করিবার জন্য দাঁড়ায়; সেই সকল যজ্ঞ কখনও পাপ হরণ করিতে পারে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রত্যেক যাজক প্রত্যেকদিন দাঁড়িয়ে ঈশ্বরের সেবা করেন তাঁরা বারবার সেই একই বলি উত্সর্গ করেন৷ কিন্তু তাদের বলিদান কখনও পাপ দূর করতে পারে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর প্রত্যেক যাজক দিন দিন সেবা করবার এবং এক ধরনের বলিদান বার বার উৎসর্গ করবার জন্য দাঁড়ায়; সেই সব বলিদান কখনও পাপ হরণ করতে পারে না|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রত্যেক যাজক দিন দিন সেবা করিবার এবং একরূপ নানা যজ্ঞ পুনঃ পুনঃ উৎসর্গ করিবার জন্য দাঁড়ায়; সেই সকল যজ্ঞ কখনও পাপ হরণ করিতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক পুরোহিত প্রত্যেক দিন দাঁড়িয়ে ঈশ্বরের সেবা করেন ও বারবার একইভাবে উৎসর্গ করেন, কিন্তু এই রকম উৎসর্গ কখনও পাপ দূর করতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক ইমাম প্রত্যেক দিন দাঁড়িয়ে আল্লাহ্র এবাদত-কাজ করেন ও বারবার একইভাবে কোরবানী দেন, কিন্তু এই রকম কোরবানী কখনও গুনাহ্ দূর করতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেক পুরোহিত প্রতিদিন উপাসনায় ব্যাপৃত হয় এবং একই ধরণের বলি বার বার উৎসর্গ করে যা কখনও পাপের বন্ধন তেকে মুক্ত করতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক যাজক প্রত্যেকদিন দাঁড়িয়ে ঈশ্বরের সেবা করেন৷ তাঁরা বারবার সেই একই বলি উৎসর্গ করেন৷ কিন্তু তাঁদের বলিদান কখনও পাপ দূর করতে পারে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রত্যেক যাজক দিন দিন সেবা করবার এবং এক ধরনের বলিদান বার বার উৎসর্গ করবার জন্য দাঁড়ায়; সেই সব বলিদান কখনও পাপ হরণ করতে পারে না।