Hebrews 10:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদের সঙ্গে এই নিয়ম স্থির করবো, আমি তাদের অন্তরে আমার শরীয়ত দেব, আর তাদের হৃদয়ে তা লিখব,”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই কালের পর আমি তাদের সঙ্গে এই নিয়ম স্থাপন করব, প্রভু একথা বলেন। আমি তাদের হৃদয়ে আমার বিধান রাখব এবং সেগুলি তাদের মনে লিখে রাখব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“সেই কালের পর, প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব,”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ঐ সময়ের পর প্রভু বলেছেন, আমি তাদের সঙ্গে এই চুক্তি করব৷ আমি তাদের হৃদয়ে আমার নিয়মগুলো গেঁথে দেব, আর তাদের মনে আমি তা লিখে দেব৷’যিরমিয় 31:33
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“সেই সময়ের পর, প্রভু বলেন, “আমি তাদের সাথে এই নিয়ম তৈরী করব, আমি তাদের হৃদয়ে আমার নিয়ম দেব, আর তাদের মনে তা লিখব,”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব,”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু বলেন, “পরে আমি তাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হল, আমার আইন-কানুন আমি তাদের অন্তরে রাখব এবং তাদের মনের মধ্যে তা লিখে রাখব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলেন, “পরে আমি তাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হল, আমার শরীয়ত আমি তাদের দিলে রাখব এবং তাদের মনের মধ্যে তা লিখে রাখব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘প্রভু বলেন, সেই কালের শেষেআমি তাদের সঙ্গে সন্ধি স্থাপনেরএই শর্ত স্থির করব,আমি আমার সমস্ত বিধানপ্রতিষ্ঠিত করব তাদের অন্তরে,তাদের হৃদয় ফলকে করব উৎকীর্ণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐ সময়ের পর প্রভু বলেছেন, আমি তাদের সঙ্গে এই চুক্তি করব৷ আমি তাদের হৃদয়ে আমার নিয়মগুলো গেঁথে দেব, আর তাদের মনে আমি তা লিখে দেব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের পর, প্রভু বলেন, “আমি তাদের সাথে এই নতুন নিয়ম তৈরী করব, আমি তাদের হৃদয়ে আমার নতুন নিয়ম দেব, আর তাদের মনে তা লিখব,”