Hebrews 10:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি পারতো, তবে ঐ কোরবানী কি শেষ হত না? কেননা এবাদতকারীরা একবার পাক-পবিত্র হলে তাদের কোন গুনাহ্‌-বিবেক আর থাকতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তা পারত, তাহলে সেগুলি উৎসর্গ করা কি বন্ধ হয়ে যেত না? কারণ উপাসকেরা চিরকালের মতো একবারেই শুচিশুদ্ধ হত, তাদের পাপের জন্য আর অপরাধবোধ করত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি পারিত, তবে ঐ যজ্ঞ কি শেষ হইত না? কেননা আরাধনাকারীরা একবার শুচীকৃত হইলে তাহাদের কোন পাপ-সংবেদ আর থাকিত না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিধি-ব্যবস্থা যদি পারত, তবে ঐ বলিদান কি শেষ হত না? কারণ যাঁরা উপাসনা করে তারা যদি একবার শুচি হয় তবে তাদের পাপের জন্য নিজেকে আর দোষী ভাববার প্রযোজন নেই৷ কিন্তু বিধি-ব্যবস্থা তা করতে সক্ষম নয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি পারত, তবে ঐ বলিদান কি শেষ হত না? কারণ আরাধনাকারীরা একবার শুচীকৃত হলে তাদের কোন পাপ-সংবেদ আর থাকত না|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি পারিত, তবে ঐ যজ্ঞ কি শেষ হইত না? কেননা আরাধনাকারীরা একবার শুচিকৃত হইলে তাহাদের কোন পাপ-বিবেক আর থাকিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন- কানুন যদি তাদের পূর্ণতা দান করতেই পারত তবে তো পশু-উৎসর্গ বন্ধ হয়ে যেত, কারণ উপাসনাকারীরা যদি একবারেই শুচি হতে পারত তাহলে পাপের জন্য আর নিজেদের দোষী মনে করত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শরীয়ত যদি তাদের পূর্ণতা দান করতেই পারত তবে তো পশু-কোরবানী বন্ধ হয়ে যেত, কারণ এবাদতকারীরা যদি একবারেই পাক-সাফ হতে পারত তাহলে গুনাহের জন্য আর নিজেদের দোষী মনে করত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তা পারত তবে সেই বলিদান কি বন্ধ হত না? কারণ উপাসকেরা একবার সম্পূর্ণভাবে শুচি হলে পাপ সম্পর্কে কোন চেতনা তাদের আর থাকত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধি-ব্যবস্থা যদি পারত, তবে ঐ বলিদান কি শেষ হত না? কারণ যারা উপাসনা করে তারা যদি একবার শুচি হয় তবে তাদের পাপের জন্য নিজেকে আর দোষী ভাববার প্রয়োজন নেই৷ কিন্তু বিধি-ব্যবস্থা তা করতে সক্ষম নয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি পারত, তবে ঐ বলিদান কি শেষ হত না? কারণ উপাসনাকারীরা একবার পবিত্র হলে তাদের কোন পাপের বিবেক আর থাকত না।