Hebrews 10:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসো, আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করে ধরি, কেননা যিনি ওয়াদা করেছেন, তিনি বিশ্বস্ত;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসো, আমরা অবিচলভাবে আমাদের প্রত্যাশার স্বীকারোক্তি আঁকড়ে ধরে থাকি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিশ্বস্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আইস, আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন, তিনি বিশ্বস্ত;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই এস, আমরা আমাদের প্রত্যাশাকে দৃঢ়ভাবে অবলম্বন করে থাকি এবং অপরের কাছে তাকে জানাতে ব্যর্থ না হই৷ আমরা ঈশ্বরের ওপর নির্ভর করতে পারি য়ে, তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূরণ করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এস, আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করে ধরি, কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বিশ্বস্ত;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আইস, আমাদের প্রত্যাশার অঙ্গীকার দৃঢ় করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন, তিনি বিশ্বস্ত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্বাসী হিসাবে আমাদের যে আশা আছে, এস, আমরা স্থির হয়ে তার কথা স্বীকার করতে থাকি, কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বাসযোগ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈমানদার হিসাবে আমাদের যে আশা আছে, এস, আমরা স্থির হয়ে তার কথা স্বীকার করতে থাকি, কারণ যিনি ওয়াদা করেছেন তিনি বিশ্বাসযোগ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিচলভাবে আমাদের প্রত্যাশার কথা ব্যক্ত করি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্ভরযোগ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এস, আমরা আমাদের প্রত্যাশাকে দৃঢ়ভাবে অবলম্বন করে থাকি এবং অপরের কাছে তাকে জানাতে ব্যর্থ না হই৷ আমরা ঈশ্বরের ওপর নির্ভর করতে পারি যে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূরণ করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এস, আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করে ধরি, কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বিশ্বস্ত;