Hebrews 10:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষদেরকে গ্রাস করতে উদ্যত আগুনের প্রচণ্ডতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
থাকে শুধু বিচারের জন্য ভয়াবহ প্রতীক্ষা এবং ঈশ্বরের শত্রুদের গ্রাস করার জন্য প্রচণ্ড আগুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষদিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা যদি পাপ করেই চলি তবে বিচারের জন্য সেই ভয়ঙ্কর প্রতীক্ষা আর প্রচণ্ড ক্রোধাগ্নি সমস্ত ঈশ্বর বিরোধীকে গ্রাস করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং ঈশ্বরের শত্রুদেরকে গ্রাস করতে উদ্যত অগ্নির চন্ডতা|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষদিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আছে কেবল বিচারের জন্য ভীষণ ভয়ে অপেক্ষা করে থাকা এবং ঈশ্বরের শত্রুদের ছাই করে ফেলবার মত জ্বলন্ত ক্রোধ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আছে কেবল বিচারের জন্য ভীষণ ভয়ে অপেক্ষা করে থাকা এবং আল্লাহ্‌র শত্রুদের ছাই করে ফেলবার মত জ্বলন্ত গজব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
থাকে শুধু বিচারের ভয়াবহ প্রতীক্ষা এবং বিদ্রোহীদের গ্রাস করার জন্য নির্দিষ্ট অগ্নিরর প্রচণ্ড দহন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা যদি পাপ করেই চলি তবে বিচারের জন্য সেই ভয়ঙ্কর প্রতীক্ষা আর প্রচণ্ড ক্রোধাগ্নি সমস্ত ঈশ্বর বিরোধীকে গ্রাস করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং ঈশ্বরের শত্রুদেরকে গ্রাস করতে উদ্যত অনন্ত আগুনের চন্ডতা।