Hebrews 10:29 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভেবে দেখ, যে ব্যক্তি আল্লাহ্র পুত্রকে পদতলে দলিত করেছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্র হয়েছিল, তা অপবিত্র জ্ঞান করেছে এবং রহমতের রূহের অপমান করেছে, সে কত না বেশি নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য হবে!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে যে ঈশ্বরের পুত্রকে পদদলিত করেছে, নিয়মের রক্ত দ্বারা শুচিশুদ্ধ হয়েও যে তা অপবিত্র জ্ঞান করেছে এবং যে অনুগ্রহের আত্মাকে অপমান করেছে, সে আরও কত না কঠোর শাস্তির যোগ্য বলে তোমাদের মনে হয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাবিয়া দেখ, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে, এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল, তাহা সামান্য জ্ঞান করিয়াছে, এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভেবে দেখো, য়ে লোক ঈশ্বরের পুত্রকে ঘৃণা করেছে, চুক্তির য়ে রক্তের মাধ্যমে সে শুচি হয়েছিল তা তুচ্ছ করেছে, আর যিনি অনুগ্রহ করেন সেই অনুগ্রহের আত্মাকে অপমান করেছে - হ্যাঁ, নতুন চুক্তির রক্তকে য়ে অবমাননা করেছে সেই ব্যক্তির কতোই না ঘোরতর শাস্তি হওয়া উচিত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভেবে দেখ, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে ঘৃনা করেছে, এবং নিয়মের যে রক্তের মাধ্যমে পবিত্রীকৃত হয়েছিল, তা তুচ্ছ করেছে, এবং অনুগ্রহের আত্মার অপমান করেছে, সে কত বেশি নিশ্চয় ঘোরতর শাস্তির যোগ্য না হবে!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাবিয়া দেখ, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে, এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল, তাহা সামান্য জ্ঞান করিয়াছে, এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে ঈশ্বরের পুত্রকে যে ঘৃণা করেছে, যে রক্তে সে শুচি হয়েছে ঈশ্বরের সেই ব্যবস্থার রক্তকে যে অপবিত্র মনে করেছে এবং যিনি দয়া করেন সেই পবিত্র আত্মাকে যে অপমান করেছে, ভেবে দেখ, সে আরও কত বেশী শাস্তির যোগ্য!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে ইব্নুল্লাহ্কে যে ঘৃণা করেছে, যে রক্তে সে পাক-সাফ হয়েছে আল্লাহ্র সেই ব্যবস্থার রক্তকে যে অপবিত্র মনে করেছে এবং যিনি রহমত করেন সেই পাক-রূহ্কে যে অপমান করেছে, ভেবে দেখ, সে আরও কত বেশী শাস্তির যোগ্য!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে ঈশ্বরের পুত্রকে যে চরম অগ্রাহ্য করেছে তার দশা কি হবে? যাঁর রক্তে ঈশ্বরের সঙ্গে তার সম্বন্ধ স্থাপিত হয়েছে, যাঁর দ্বারা সে পবিত্রীকৃত হয়এছে, সেই রক্ত যে তুচ্ছ করেছে এবং ঈশ্বরের অনুগ্রহদায়ী আত্মার অবমাননা যে করেছে তার দণ্ড আরও কতই না বেশী কঠোর হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভেবে দেখো, যে লোক ঈশ্বরের পুত্রকে ঘৃণা করেছে, চুক্তির যে রক্তের মাধ্যমে সে শুচি হয়েছিল তা তুচ্ছ করেছে, আর যিনি অনুগ্রহ করেন সেই অনুগ্রহের আত্মাকে অপমান করেছে — হ্যাঁ, নতুন চুক্তির রক্তকে যে অবমাননা করেছে সেই ব্যক্তির কতোই না ঘোরতর শাস্তি হওয়া উচিত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভেবে দেখ, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে ঘৃণা করেছে এবং নতুন নিয়মের যে রক্তের মাধ্যমে যা অপবিত্রতা পবিত্রীকৃত হয়েছিল, তা তুচ্ছ করেছে এবং অনুগ্রহ দানের আত্মার অপমান করেছে, সে কত বেশি নিশ্চয় ঘোরতর শাস্তির যোগ্য না হবে!