Hebrews 10:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বরং আগের সেই বিষয় স্মরণ কর, যখন তোমরা আলো পেয়ে নানা দুঃখভোগরূপ ভারী সংগ্রাম সহ্য করেছিলে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের আলো পাওয়ার পর প্রাথমিক সেই দিনগুলির কথা তোমরা স্মরণ করো, যখন তোমরা দুঃখকষ্টের মুখোমুখি হয়ে কঠোর সংগ্রামে রত ছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বরং পূর্ব্বকার সেই সময় স্মরণ কর, যখন তোমরা দীপ্তিপ্রাপ্ত হইয়া নানা দুঃখভোগরূপ ভারী সংগ্রাম সহ্য করিয়াছিলে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই আগের দিনগুলির কথা মনে করে দেখ, প্রথমে যখন তোমরা সত্য গ্রহণ করলে, তখন তোমাদের অনেক কষ্ট ও দুঃখভোগ করতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তোমরা বেশ অটল ছিলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা বরং আগেকার সেই সময় মনে কর, যখন তোমরা সত্য গ্রহণ করে নানা দুঃখভোগরূপ ভারী সংগ্রাম সহ্য করেছিলে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বরং পূর্বকার সেই সময় স্মরণ কর, যখন তোমরা দীপ্তি প্রাপ্ত হইয়া নানা দুঃখভোগরূপ ভারী সংগ্রাম সহ্য করিয়াছিলে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগের দিনগুলোর কথা মনে করে দেখ। তখন আলো পেয়ে দুঃখভোগের ভীষণ কষ্টের মধ্যেও তোমরা স্থির ছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগের দিনগুলোর কথা মনে করে দেখ। তখন নূর পেয়ে দুঃখভোগের ভীষণ কষ্টের মধ্যেও তোমরা স্থির ছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আগেকার অবস্থা তোমরা স্মরণ কর। ঈশ্বরের আলোক লাভ করার পর তোমরা কঠোর সংগ্রামে অনেক দুঃখকষ্ট বরণ করেছিলে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই আগের দিনগুলির কথা মনে করে দেখ, প্রথমে যখন তোমরা সত্য গ্রহণ করলে, তখন তোমাদের অনেক কষ্ট ও দুঃখভোগ করতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তোমরা বেশ অটল ছিলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা বরং আগেকার সেই দিন মনে কর, যখন তোমরা সত্য গ্রহণ করে নানা দুঃখভোগরূপ ভারী সংগ্রাম সহ্য করেছিলে,