Hebrews 10:38 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমার ধার্মিক ব্যক্তি ঈমানের মধ্য দিয়েই বাঁচবে, আর যদি সরে পড়ে, তবে আমার প্রাণ তাতে প্রীত হবে না।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার ধার্মিক ব্যক্তি, বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে। যদি সে পিছিয়ে পড়ে, আমি তার প্রতি প্রসন্ন হব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমার ধার্ম্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে, আর যদি সরিয়া পড়ে, তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার দৃষ্টিতে যাদের ধার্মিক প্রতিপন্ন করেছি তারা বিশ্বাসের ফলেই বেঁচে থাকবে, কিন্তু সে যদি ভয়ে বিশ্বাস থেকে সরে যায় তবে আমি তার প্রতি সন্তুষ্ট হব না৷’হববকূক 2:3-4
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমার ধার্ম্মিক ব্যক্তি বিশ্বাসেই বাঁচবে, আর যদি সরে যায়, তবে আমার প্রাণ তাতে সন্তুষ্ট হবে না।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে, আর যদি সরিয়া পড়ে, তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর যে লোককে আমি নির্দোষ বলে গ্রহণ করেছি সে বিশ্বাসের দ্বারা জীবন পাবে; কিন্তু কেউ যদি ফিরে যায় তবে তার উপর আমি সন্তুষ্ট হব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর যে লোককে আমি ধার্মিক বলে গ্রহণ করেছি সে ঈমানের দ্বারা জীবন পাবে; কিন্তু কেউ যদি ফিরে যায় তবে তার উপর আমি সন্তুষ্ট হব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আমার ধার্মিক দাসবিশ্বাসের জোরেই বাঁচবে। যে এ পথ ত্যাগ করে চলে যাবে, আমি অপ্রসন্ন হব তার প্রতি।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার দৃষ্টিতে যাদের ধার্মিক প্রতিপন্ন করেছি তারা বিশ্বাসের ফলেই বেঁচে থাকবে, কিন্তু সে যদি ভয়ে বিশ্বাস থেকে সরে যায় তবে আমি তার প্রতি সন্তুষ্ট হব না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসেই বেঁচে থাকবে, আর যদি সরে যায়, তবে আমার প্রাণ তাতে সন্তুষ্ট হবে না।”