Hebrews 10:39 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা বিনাশের জন্য সরে পড়বার লোক নই, বরং প্রাণ-রক্ষার জন্য ঈমানের লোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা পিছিয়ে পড়ে ও বিনষ্ট হয়, আমরা তাদের অন্তর্ভুক্ত নই; যারা বিশ্বাস করে ও পরিত্রাণ পায়, আমরা তাদেরই সহভাগী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পড়িবার লোক নহি, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমরা এমন লোক নই যাঁরা বিশ্বাস থেকে সরে গিয়ে ধ্বংস হয়ে যায়, বরং আমরা সেই রকম লোক যাঁরা বিশ্বাসে রক্ষা পায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমরা বিনাশের জন্য সরে পড়বার লোক না, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পড়িবার লোক নহি, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ফিরে গিয়ে ধ্বংস হয় আমরা তো সেই দলের নই; যারা বিশ্বাস করে উদ্ধার পায় আমরা সেই দলেরই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ফিরে গিয়ে ধ্বংস হয় আমরা তো সেই দলের নই; যারা ঈমান এনে নাজাত পায় আমরা সেই দলেরই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা ফিরে চলে যায় ও ধ্বংস হয় আমরা তাদের দলে নই, আমাদের বিশ্বাস অবিচল, সেই জন্যই আমরা বাঁচব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমরা এমন লোক নই যারা বিশ্বাস থেকে সরে গিয়ে ধ্বংস হয়ে যায়, বরং আমরা সেই রকম লোক যারা বিশ্বাসে রক্ষা পায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমরা বিনাশের জন্য সরে পড়বার লোক না, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক।