Hebrews 10:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণ মসীহ্‌ দুনিয়াতে আসবার সময়ে বলেন, “তুমি কোরবানী ও নৈবেদ্য চাও নি, কিন্তু আমার জন্য একটি দেহ প্রস্তুত করেছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই খ্রীষ্ট যখন জগতে এসেছিলেন, তিনি বলেছিলেন, “তুমি বলিদানে ও নৈবেদ্যে প্রীত নও, কিন্তু আমার জন্য এক শরীর রচনা করেছ;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ খ্রীষ্ট জগতে প্রবেশ করিবার সময়ে বলেন, “তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা কর নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেইজন্যই খ্রীষ্ট এ জগতে আসার সময় বলেছিলেন: ‘তুমি বলিদান ও নৈবেদ্য চাও নি, কিন্তু আমার জন্য এক দেহ প্রস্তুত করেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কারণ খ্রীষ্ট জগতে প্রবেশ করবার সময়ে বলেন, “তুমি যজ্ঞ ও নৈবেদ্য চাওনি, কিন্তু আমার জন্য দেহ তৈরী করেছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ খ্রীষ্ট জগতে প্রবেশ করিবার সময়ে বলেন, “তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা কর নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য খ্রীষ্ট এই জগতে আসবার সময় ঈশ্বরকে বলেছিলেন, “পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না, কিন্তু আমার জন্য একটা দেহ তুমি তৈরী করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য মসীহ্‌ এই দুনিয়াতে আসবার সময় আল্লাহ্‌কে বলেছিলেন, “পশু ও অন্যান্য কোরবানী তুমি চাও না, কিন্তু আমার জন্য একটা শরীর তুমি তৈরী করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যই জগতে আবির্ভূত হওয়ার সময় তিনি বলেছেনঃ “বলিদান ও নৈবেদ্য তুমি চাওনি, আমার জন্য তুমি প্রস্তুত করেছ এই দেহ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইজন্যই খ্রীষ্ট এ জগতে আসার সময় বলেছিলেন: “তুমি বলিদান ও নৈবেদ্য চাও নি, কিন্তু আমার জন্য এক দেহ প্রস্তুত করেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণ খ্রীষ্ট জগতে প্রবেশ করবার দিনে বলেন, “তুমি বলি ও নৈবেদ্য চাওনি, কিন্তু আমার জন্য দেহ তৈরী করেছ;