Hebrews 10:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উপরে তিনি বলেন, “কোরবানী, নৈবেদ্য, পোড়ানো-কোরবানী ও গুনাহ্-কোরবানী তুমি চাও নি এবং তাতে প্রীতও হও নি”—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথমে তিনি বলেছিলেন, “বিভিন্ন বলিদান ও নৈবেদ্য এবং হোম ও পাপার্থক বলিদান তুমি চাওনি, তাতে তুমি প্রসন্নও ছিলে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উপরে তিনি কহেন, “যজ্ঞ, নৈবেদ্য, হোম ও পাপার্থক বলিদান তুমি ইচ্ছা কর নাই, এবং তাহাতে প্রীতও হও নাই”—এই সকল ব্যবস্থানুসারে উৎসৃষ্ট হয়
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রথমে তিনি বললেন, ‘বলিদান, নৈবেদ্য, হোমবলি ও পাপার্থক বলি তুমি চাও নি; আর তাতে তুমি প্রীত হও নি৷’ যদিও সেইসব বিধি-ব্যবস্থা অনুসারে উত্সর্গ করা হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
উপরে তিনি বলেন, “বলিদান, উপহার, হোম ও পাপার্থক বলিদান তুমি চাওনি, এবং তাতে সন্তুষ্টও হওনি”- এই সব নিয়ম অনুসারে উৎসর্গ হয়-
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উপরে তিনি কহেন, “যজ্ঞ, নৈবেদ্য, হোম ও পাপার্থক বলিদান তুমি ইচ্ছা কর নাই, এবং তাহাতে প্রীতও হও নাই”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপরের কথাগুলোর মধ্যে প্রথমে খ্রীষ্ট বলেছেন, “পশু ও অন্যান্য উৎসর্গ, পোড়ানো-উৎসর্গ ও পাপের জন্য উৎসর্গ তুমি চাও নি এবং তাতে সন্তুষ্টও হও নি।” যদিও এই উৎসর্গগুলো আইন-কানুনের আদেশ মতই করা হত তবুও তিনি এই কথা বলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উপরের কথাগুলোর মধ্যে প্রথমে মসীহ্ বলেছেন, “পশু ও অন্যান্য কোরবানী, পোড়ানো-কোরবানী ও গুনাহের কোরবানী তুমি চাও নি এবং তাতে সন্তুষ্টও হও নি।” যদিও এই কোরবানীগুলো শরীয়তের হুকুম মতই দেওয়া হত তবুও তিনি এই কথা বলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথমে তিনি বলেছেন, ‘বলিদান, নৈবেদ্য, পূর্ণাহুতি কিম্বা পাপস্খালক বলি তুমি চাওনি, তাতে তোমার সন্তোষ নেই’ (যদিও এ সবই বিধিব্যবস্থা অনুযায়ী উৎসর্গ করা হয়)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথমে তিনি বললেন, “বলিদান, নৈবেদ্য, হোমবলি ও পাপার্থক বলি তুমি চাও নি; আর তাতে তুমি প্রীত হও নি৷” (যদিও সেইসব বিধি-ব্যবস্থা অনুসারে উৎসর্গ করা হয়৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপরে তিনি বলেন, “বলিদান, উপহার, হোম ও পাপার্থক বলি তুমি চাওনি এবং তাতে সন্তুষ্টও হওনি” এই সব নিয়ম অনুসারে উৎসর্গ হয়