Hebrews 10:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব শরীয়ত অনুসারে কোরবানী করা হয়— তারপর তিনি বললেন, “দেখ, তোমার ইচ্ছা পালন করার জন্য এসেছি।” তিনি প্রথম বিষয় লোপ করছেন, যেন দ্বিতীয় বিষয় স্থির করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি বললেন, “দেখো, এই আমি, তোমার ইচ্ছা পালন করতেই আমি এসেছি।” দ্বিতীয়টিকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রথম বিধানকে অগ্রাহ্য করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—তৎপরে তিনি বলিলেন, “দেখ, তোমার ইচ্ছা পালন করিবার জন্য আসিয়াছি।” তিনি প্রথম বিষয় লোপ করিতেছেন, যেন দ্বিতীয় বিষয় স্থির করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর তিনি বললেন, ‘দেখো, আমি তোমার ইচ্ছা পালন করবার জন্যই এসেছি৷’ তিনি দ্বিতীয়টি প্রবর্তন করার জন্য প্রথমটিকে বাতিল করতে এসেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপরে তিনি বললেন, “দেখ, তোমার ইচ্ছা পালন করবার জন্য এসেছি|” তিনি প্রথম বিষয় লোপ করছেন, যেন দ্বিতীয় বিষয় স্থাপিত করেন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল ব্যবস্থানুসারে উৎসৃষ্ট হয়- তৎপরে তিনি বলিলেন, “দেখ, তোমার ইচ্ছা পালন করিবার জন্য আসিয়াছি।” তিনি প্রথম বিষয় লোপ করিতেছেন, যেন দ্বিতীয় বিষয় স্থির করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর খ্রীষ্ট বলেছেন, “দেখ, আমি তোমার ইচ্ছা পালন করতে এসেছি।” দ্বিতীয় ব্যবস্থাটা বহাল করবার জন্য তিনি আগের ব্যবস্থাটা বাতিল করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মসীহ্‌ বলেছেন, “দেখ, আমি তোমার ইচ্ছা পালন করতে এসেছি।” দ্বিতীয় ব্যবস্থাটা বহাল করবার জন্য তিনি আগের ব্যবস্থাটা বাতিল করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপরে তিনি বলছেন, ‘আমি এসেছি তেআমার ইচ্ছা পালন করতে’। তিনি প্রথম বিষয়টি বর্জন করলেন দ্বিতীয়টি প্রতিষ্ঠা করার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তিনি বললেন, “দেখো, আমি তোমার ইচ্ছা পালন করবার জন্যই এসেছি৷” তিনি দ্বিতীয়টি প্রবর্তন করার জন্য প্রথমটিকে বাতিল করতে এসেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে তিনি বললেন, “দেখ, তোমার ইচ্ছা পালন করবার জন্য এসেছি।” তিনি প্রথম নিয়ম লোপ করছেন, যেন দ্বিতীয় নিয়ম স্থাপিত করেন।