Hebrews 11:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বেশি কি বলবো? গিদিয়োন, বারক, শামাউন, যিপ্তহ এবং দাউদ ও শামুয়েল ও নবীদের কথা বলতে গেলে সময়ের অকুলান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আর কত বলব? গিদিয়োন, বারক, শিমশোন, যিপ্তহ, দাউদ, শমূয়েল ও ভাববাদীদের সম্পর্কে বলার মতো সময় আমার নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অধিক কি বলিব? গিদিয়োন, বারক, শিম্‌শোন, যিপ্তহ, এবং দায়ূদ ও শমূয়েল ও ভাববাদিগণ, এই সকলের বৃত্তান্ত বলিতে গেলে সময়ের অকুলান হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের কাছে কি আমি আরো দৃষ্টান্ত তুলে ধরব? আমার যথেষ্ট সময় নেই য়ে আমি তোমাদের কাছে গিদিযোন, বারক, শিম্শোন, যিপ্তহ, দাযূদ, শমূয়েল ও ভাববাদীদের সব কথা বলি; ওঁদের প্রচণ্ড বিশ্বাস ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং আর কি বলব? গিদিয়োন, বারক, শিমশোন, যিপ্তহ, দায়ূদ, শমূয়েল ও ভাববাদীরা এই সকলের বিষয়ে বলতে গেলে যথেষ্ট সময় হবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অধিক কি বলিব? গিদিয়োন, বারক, শিম্‌শোন, যিপ্তহ এবং দায়ূদ ও শমূয়েল ও ভাববাদিগণ, এই সকলের বৃত্তান্ত বলিতে গেলে সময়ের অকুলান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর বেশী আমি আর কি বলব? গিদিয়োন, বারক, শিম্‌শোন, যিপ্তহ, দায়ূদ, শমূয়েল আর নবীদের কথা বলবার সময় আমার নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর বেশী আমি আর কি বলব? গিদিয়োন, বারক, শামাউন, যিপ্তহ, দাউদ, শামুয়েল আর নবীদের কথা বলবার সময় আমার নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর কত বলব? গিদিয়োন, বারাক, শিম্‌শোন, যিপ্তহ, দাউদ, শমুয়েল এবং নবীদের কথা বলতে গেলে সময়ের সঙ্কুলান হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের কাছে কি আমি আরো দৃষ্টান্ত তুলে ধরব? আমার যথেষ্ট সময় নেই যে আমি তোমাদের কাছে গিদিয়োন, বারক, শিম্শোন, যিপ্তহ, দায়ুদ, শমূয়েল ও ভাববাদীদের সব কথা বলি৷ ওঁদের প্রচণ্ড বিশ্বাস ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আর কি বলব? গিদিয়োন, বারক, শিমশোন, যিপ্তহ, দায়ূদ, শমূয়েল ও ভাববাদীরা এই সকলের বিষয়ে বলতে গেলে যথেষ্ট দিন হবে না।