Hebrews 12:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতারা তো অল্প দিনের জন্য, তাঁরা যা ভাল মনে করতেন তেমনি শাসন করতেন, কিন্তু আল্লাহ্‌ আমাদের মঙ্গলের জন্যই শাসন করছেন যেন আমরা তাঁর পবিত্রতার ভাগী হই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা যেমন ভালো মনে করেছেন, তেমনই অল্পকালের জন্য আমাদের শাসন করেছেন। কিন্তু ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য শাসন করেন, যেন আমরা তাঁর পবিত্রতার অংশীদার হতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহাঁরা ত অল্পদিনের নিমিত্ত, উহাঁদের যেমন বিহিত বোধ হইত, তেমনই শাসন করিতেন, কিন্তু ইনি হিতের নিমিত্তই করিতেছেন, যেন আমরা তাঁহার পবিত্রতার ভাগী হই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৃথিবীতে আমাদের পিতারা অল্প সময়ের জন্য শাস্তি দেন৷ কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য শাস্তি দেন য়েন আমরা তাঁর মত পবিত্র হই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের বাবা প্রকৃতপক্ষে কিছু বছরের জন্য, তাদের যেমন ভালো মনে হত, তেমনি শাসন করতেন, কিন্তু ঈশ্বর আমাদের ভালোর জন্যই শাসন করছেন, যেন আমরা তাঁর পবিত্রতার ভাগী হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উঁহারা ত অল্পদিনের নিমিত্ত, উঁহাদের যেমন বিহিত বোধ হইত, তেমনই শাসন করিতেন, কিন্তু ইনি হিতের নিমিত্তই করিতেছেন, যেন আমরা তাঁহার পবিত্রতার ভাগী হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের জাগতিক পিতারা যা ভাল মনে করতেন সেই অনুসারে আমাদের শাসন করেছেন, আর তা অল্প দিনের জন্য; কিন্তু আমাদের মংগলের জন্যই ঈশ্বর আমাদের শাসন করেন যেন আমরা তাঁর পবিত্রতা লাভ করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের জাগতিক পিতারা যা ভাল মনে করতেন সেই অনুসারে আমাদের শাসন করেছেন, আর তা অল্প দিনের জন্য; কিন্তু আমাদের ভালোর জন্যই আল্লাহ্‌ আমাদের শাসন করেন যেন আমরা তাঁর পবিত্রতা লাভ করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐহিক পিতারা অল্প কিছুকাল তাঁদের বিচারবুদ্ধি অনুযায়ী শাসন করেন, কিন্তু ঈশ্বর আমাদের প্রকৃত মঙ্গলের জন্য শাসন করেন যেন আমরা তাঁর পবিত্রতার অংশীদার হতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীতে আমাদের পিতারা অল্প সময়ের জন্য শাস্তি দেন৷ কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য শাস্তি দেন যেন আমরা তাঁর মত পবিত্র হই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের বাবা প্রকৃত পক্ষে কিছু বছরের জন্য, তাদের যেমন ভালো মনে হত, তেমনি শাসন করতেন, কিন্তু ঈশ্বর আমাদের ভালোর জন্যই শাসন করছেন, যেন আমরা তাঁর পবিত্রতার ভাগী হই।