Hebrews 12:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন শাসনই আপাতত আনন্দের বিষয় বলে মনে হয় না, কিন্তু দুঃখের বিষয় বলে মনে হয়; তবুও শাসনের মধ্য দিয়ে যাদের অভ্যাস জন্মেছে, তা পরে তাদেরকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল দান করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো শাসনই তাৎক্ষণিক আনন্দদায়ক মনে হয় না, বরং যন্ত্রণাদায়ক মনে হয়। যাই হোক, পরবর্তীকালে, যারা এর মধ্য দিয়ে শিক্ষা লাভ করেছে, তা তাদের জন্য ধার্মিকতার ও শান্তির ফসল উৎপন্ন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন শাসনই আপাততঃ আনন্দের বিষয় বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়; তথাপি তদ্দ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদিগকে ধার্ম্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কোনও ধরণের শাসনই শাসনের মুহূর্তে আমাদের আনন্দ দেয় না, বরং আমরা তাতে দুঃখ পাই; কিন্তু এটা যাদের জীবনকে প্রভাবিত করেছে, পরে তাদের জীবনে ধার্মিকতা ও শান্তি রাজত্ব করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কোন শাসনই শাসনের সময় আনন্দদায়ক মনে হয় না কিন্তু বেদনাদায়ক মনে হয়। তা সত্ত্বেও তার দ্বারা যাদের অভ্যাস জন্মেছে তা পরে তাদেরকে ধার্ম্মিকতান্যায়ের শান্তিযুক্ত ফল প্রদান করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন শাসনই আপাততঃ আনন্দের বিষয় বোধ হয় না; কিন্তু দুঃখের বিষয় বোধ হয়, তথাপি তদ্দ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদিগকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাসনকে আমরা আনন্দের ব্যাপার বলে মনে করি না, বরং দুঃখের ব্যাপার বলেই মনে করি; কিন্তু ঈশ্বরের শাসন মেনে নেবার ফল হল শান্তিপূর্ণ সৎ জীবন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাসনকে আমরা আনন্দের ব্যাপার বলে মনে করি না, বরং দুঃখের ব্যাপার বলেই মনে করি; কিন্তু আল্লাহ্‌র শাসন মেনে নেবার ফল হল শান্তিপূর্ণ সৎ জীবন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে কোন প্রকার শাসন আপাতদৃষ্টিতে সুখকর নয় বরং বেদনাদায়ক বলেই মনে হয় কিন্তু যারা তার দ্বারা প্রশিক্ষিত হয়েছে তাদের পক্ষে তা পরবর্তীকালে শান্তিপূর্ণ ও ধর্মময় জীবন যাপন করতে সাহায্য করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোনও ধরণের শাসনই শাসনের মুহূর্তে আমাদের আনন্দ দেয় না, বরং আমরা তাতে দুঃখ পাই; কিন্তু এটা যাদের জীবনকে প্রভাবিত করেছে, পরে তাদের জীবনে ধার্মিকতা ও শান্তি রাজত্ব করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন শাসনই শাসনের দিন আনন্দদায়ক মনে হয় না কিন্তু বেদনাদায়ক মনে হয়। তা সত্বেও তার দ্বারা যাদের অভ্যাস জন্মেছে তা পরে তাদেরকে ধার্ম্মিকতা ন্যায়ের শান্তিযুক্ত ফল প্রদান করে।