Hebrews 12:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং নিজ নিজ চরণের জন্য সরল পথ প্রস্তুত কর, যেন যারা খঞ্জ তাদের অবস্থা আরও খারাপ না হয়, বরং সুস্থ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমাদের চলার পথ সরল করো,” যেন খোঁড়া ব্যক্তি পঙ্গু না হয়, বরং সুস্থ হতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত কর, যেন যাহা খঞ্জ তাহা স্থানচ্যুত না হয়, বরং সুস্থ হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের চলার পথ সরল কর, খোঁড়া পা য়েন গাঁট থেকে খুলে না যায়, বরং তা য়েন সুস্থ হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তোমার পায়ের জন্য সোজা রাস্তা তৈরী কর, যেন যে কেউ খোঁড়া সে বিপথে পরিচালিত না হয়, বরং সুস্থ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত কর, যেন যাহা খঞ্জ, তাহা স্থানচ্যুত না হয়, বরং সুস্থ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের চলার পথ সোজা কর, যেন খোঁড়া লোকের অবস্থা আরও খারাপ না হয়, বরং সে সুস্থ হয়ে ওঠে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের চলার পথ সোজা কর, যেন খোঁড়া লোকের অবস্থা আরও খারাপ না হয়, বরং সে সুস্থ হয়ে ওঠে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সরল কর তোমাদের চলার পথ যেন খঞ্জ লোকেরা চরণে আঘাত না পায় বরং সুস্থ হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের চলার পথ সরল কর, খোঁড়া পা যেন গাঁট থেকে খুলে না যায়, বরং তা যেন সুস্থ হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তোমার পায়ের জন্য সোজা রাস্তা তৈরী কর, যেন যে কেউ খোঁড়া সে বিপথে পরিচালিত না হয়, বরং সুস্থ হয়।