Hebrews 12:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে তাঁর কণ্ঠস্বর দুনিয়াকে কাঁপিয়ে তুলেছিল; কিন্তু এখন তিনি এই ওয়াদা করেছেন, “আমি আর একবার কেবল দুনিয়াকে নয়, আসমানকেও কাঁপিয়ে তুলবো।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় তাঁর কণ্ঠস্বর পৃথিবীকে কম্পিত করেছিল, কিন্তু এখন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, “আর একবার, আমি শুধুমাত্র পৃথিবীকে নয়, কিন্তু আকাশমণ্ডলকেও প্রকম্পিত করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে তাঁহার রব পৃথিবীকে কম্পান্বিত করিয়াছিল; কিন্তু এখন তিনি এই প্রতিজ্ঞা করিয়াছেন, “আমি আর একবার কেবল পৃথিবীকে নয়, আকাশমণ্ডলকেও কম্পান্বিত করিব।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় তাঁর কথায় পৃথিবী কেঁপে উঠেছিল৷ কিন্তু এখন তিনি প্রতিজ্ঞা করেছেন, ‘আমি আর একবার পৃথিবীকে কাঁপিয়ে তুলব৷ এমনকি স্বর্গকেও কাঁপিয়ে তুলব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই সময়ে তাঁর শব্দ পৃথিবীকে কম্পান্বিত করেছিল; কিন্তু এখন তিনি এই প্রতিজ্ঞা করেছেন এবং বললেন, “আমি আর একবার শুধু পৃথিবীকে না, কিন্তু আকাশকেও কম্পান্বিত করব।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে তাঁহার রব পৃথিবীকে কমপান্বিত করিয়াছিল; কিন্তু এখন তিনি এই প্রতিজ্ঞা করিয়াছেন, “আমি আর একবার কেবল পৃথিবীকে নয়, আকাশমণ্ডলকেও কমপান্বিত করিব।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় ঈশ্বরের মুখের কথাই জগতকে নাড়া দিয়েছিল, কিন্তু এখন তিনি এই প্রতিজ্ঞা করেছেন, “আমি যে কেবল আর একবার পৃথিবীকে নাড়াব তা নয়, কিন্তু আকাশকেও নাড়াব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় আল্লাহ্‌র মুখের কথাই দুনিয়াকে নাড়া দিয়েছিল, কিন্তু এখন তিনি এই ওয়াদা করেছেন, “আমি যে কেবল আর একবার দুনিয়াকে নাড়াব তা নয়, কিন্তু আসমানকেও নাড়াব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কণ্ঠস্বর তখন শুধু পৃথিবীকে প্রকম্পিত করেছেন যে, আমি আর একবার শুধু পৃথিবী নয়, আকাশমণ্ডলও প্রকম্পিত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় তাঁর কথায় পৃথিবী কেঁপে উঠেছিল৷ কিন্তু এখন তিনি প্রতিজ্ঞা করেছেন, “আমি আর একবার পৃথিবীকে কাঁপিয়ে তুলব৷ এমনকি স্বর্গকেও কাঁপিয়ে তুলব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের ঈশ্বরের রব পৃথিবীকে কম্পান্বিত করেছিল; কিন্তু এখন তিনি এই প্রতিজ্ঞা করেছেন এবং বললেন, “আমি আর একবার শুধু পৃথিবীকে না, কিন্তু আকাশকেও কম্পান্বিত করব।”