Hebrews 12:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব অকমপনীয় রাজ্য পাবার অধিকারী হওয়াতে, এসো, আমরা আল্লাহ্‌র কাছে কৃতজ্ঞ হই, যা দ্বারা ভক্তি ও ভয় সহকারে আল্লাহ্‌র প্রীতিজনক এবাদত করতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, আমরা যে রাজ্য গ্রহণ করতে চলেছি, তা প্রকম্পিত হবে না; তাই এসো আমরা কৃতজ্ঞ হই এবং শ্রদ্ধায় ও সম্ভ্রমে ঈশ্বরের প্রীতিজনক উপাসনা করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে, আইস, আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যদ্দ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত কারণ আমরা একটা জগতকে পেয়েছি যাকে নাড়ানো যায় না৷ আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উপাসনা করব যাতে তিনি প্রীত হন৷ আমরা তাঁর উপাসনা করবো শ্রদ্ধা ও ভীতির সঙ্গে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব, এক অকম্পনীয় রাজ্য গ্রহণ করার বিষয়ে, এস আমরা কৃতজ্ঞ হই এবং এই ব্যাপারে গ্রহনযোগ্যভাবে শ্রদ্ধা ও ভয় সহকারে ঈশ্বরের উপাসনা করতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব অকমপনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে, আইস, আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যদ্দ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য যে রাজ্যকে নাড়ানো যায় না আমরা যখন সেই রাজ্য পেতে যাচ্ছি তখন এস, আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হই। তাহলে ঈশ্বর যেভাবে খুশী হন সেইভাবে আমরা ভক্তি ও ভয়ের সংগে তাঁর সেবা করতে পারব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য যে রাজ্যকে নাড়ানো যায় না আমরা যখন সেই রাজ্য পেতে যাচ্ছি তখন এস, আমরা আল্লাহ্‌র কাছে কৃতজ্ঞ হই। তাহলে আল্লাহ্‌ যেভাবে খুশী হন সেইভাবে আমরা সম্মান ও ভয়ের সংগে তাঁর এবাদত করতে পারব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের জন্য যে রাজ্য দেওয়া হয়েছে, তা অটল। তাই এস, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে তাঁর আরাধনা করি যাতে তিনি তুষ্ট হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত কারণ আমরা একটা জগতকে পেয়েছি যাকে নাড়ানো যায় না৷ আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উপাসনা করব যাতে তিনি প্রীত হন৷ আমরা তাঁর উপাসনা করবো শ্রদ্ধা ও ভীতির সঙ্গে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, এক অকম্পনীয় রাজ্য গ্রহণ করার বিষয়ে, এস আমরা কৃতজ্ঞ হই এবং এই ব্যাপারে গ্রহণযোগ্য ভাবে শ্রদ্ধা, ভয় ও ধন্যবাদ সহকারে ঈশ্বরের উপাসনা করতে পারি।