Hebrews 12:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর বিষয়েই আলোচনা কর, যিনি নিজের বিরুদ্ধে গুনাহ্‌গারদের এত বড় শত্রুতা সহ্য করেছিলেন, যেন তোমরা প্রাণের ক্লান্তিতে অবসন্ন হয়ে না পড়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাপী মানুষের এত বিরোধিতা যিনি সহ্য করলেন, তাঁর কথা বিবেচনা করো, তাহলে তোমরাও ক্লান্তিতে অবসন্ন ও নিরুৎসাহ হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাকেই আলোচনা কর, যিনি আপনার বিরুদ্ধে পাপিগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছিলেন, যেন প্রাণের ক্লান্তিতে অবসন্ন না হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুর কথা ভাবো, যখন পাপীরা তাঁর বিরোধিতা করে অনেক নিন্দা মন্দ করেছিল, তখন তিনি এই সমস্ত বিরোধিতা সহ্য করেছিলেন৷ যীশু তা করেছিলেন যাতে তোমরাও তাঁর মতো সহিষ্ণু হও এবং চেষ্টা করা থেকে বিরত না হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁকেই মনে কর। যিনি নিজের বিরুদ্ধে পাপীদের এমন ঘৃণাপূর্ণ প্রতিবাদ সহ্য করেছিলেন, যেন তুমি ক্লান্ত অথবা নিস্তেজ না হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাকেই আলোচনা কর, যিনি আপনার বিরুদ্ধে পাপিগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছিলেন, যেন প্রাণের ক্লান্তিতে অবসন্ন না হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি পাপীদের এত বড় শত্রুতা সহ্য করলেন তোমরা তাঁর বিষয়ে চিন্তা কর, যেন তোমাদের মন দুর্বল ও নিরাশ হয়ে না পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি গুনাহ্‌গারদের এত বড় শত্রুতা সহ্য করলেন তোমরা তাঁর বিষয়ে চিন্তা কর, যেন তোমাদের মন দুর্বল ও নিরাশ হয়ে না পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি পাপিষ্ঠদের এত বিরোধিতা সহ্য করেছিলেন, তাঁর কথা বিবেচনা কর, তাহলে তোমরা হতাশ বা অবসন্ন হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুর কথা ভাবো, যখন পাপীরা তাঁর বিরোধিতা করে অনেক নিন্দা-মন্দ করেছিল, তখন তিনি এই সমস্ত বিরোধিতা সহ্য করেছিলেন৷ যীশু তা করেছিলেন যাতে তোমরাও তাঁর মতো সহিষ্ণু হও এবং চেষ্টা করা থেকে বিরত না হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁকেই মনে কর। যিনি নিজের বিরুদ্ধে পাপীদের এমন ঘৃণাপূর্ণ প্রতিবাদ সহ্য করেছিলেন, যেন তুমি ক্লান্ত অথবা নিস্তেজ না হও।