Hebrews 12:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ তাঁর সন্তান হিসেবে তোমাদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন তোমরা সেই উৎসাহের কালাম ভুলে গেছ, তিনি বলেছেন, “হে আমার পুত্র, প্রভুর শাসন তুচ্ছ করো না, তিনি অনুযোগ করলে ক্লান্ত হয়ো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর উৎসাহ প্রদানকারী সেই বাণী তোমরা ভুলে গিয়েছ, যা তোমাদের পুত্র বলে সম্বোধন করে: “পুত্র আমার, তুমি প্রভুর শাসন তুচ্ছ মনে কোরো না, তিনি তিরস্কার করলে নিরুৎসাহ হোয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা সেই আশ্বাসবাক্য ভুলিয়া গিয়াছ, যাহা পুত্র বলিয়া তোমাদের সহিত কথাবার্ত্তা কহিতেছে, “হে আমার পুত্র, প্রভুর শাসন তুচ্ছ করিও না, তাঁহার দ্বারা অনুযুক্ত হইলে ক্লান্ত হইও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা সন্ভবতঃ সেই উত্‌সাহব্যঞ্জক কথা ভুলে গেছ৷ তিনি বলেছেন: ‘হে আমার পুত্র, প্রভু যখন তোমায় শাসন করেন, মনে করো না য়ে তার কোন মূল্য নেই৷ তিনি যখন তোমায় সংশোধন করেন তখন নিরুত্‌সাহ হযো না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরা সেই অনুপ্রেরণার কথা ভুলে গিয়েছো, যা ছেলে বলে তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, “আমার ছেলে, প্রভুর শাসন হালকাভাবে মনোযোগ কোরো না, তাঁর মাধ্যমে তুমি সংশোধিত হলে নিরুত্সাহ হয়ো না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা সেই আশ্বাস-বাক্য ভুলিয়া গিয়াছ, যাহা পুত্র বলিয়া তোমাদের সহিত কথাবার্তা কহিতেছে, “হে আমার পুত্র, প্রভুর শাসন তুচ্ছ করিও না, তাঁহার দ্বারা অনুযুক্ত হইলে ক্লান্ত হইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাঁর সন্তান হিসাবে তোমাদের উৎসাহ দিয়ে যে কথা বলেছেন তা তোমরা ভুলে গেছ। তিনি বলেছেন, ছেলে আমার, প্রভুর শাসনকে তুচ্ছ কোরো না, আর তিনি যখন বকুনি দেন তখন নিরাশ হোয়ো না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ তাঁর সন্তান হিসাবে তোমাদের উৎসাহ দিয়ে যে কথা বলেছেন তা তোমরা ভুলে গেছ। তিনি বলেছেন, ছেলে আমার, মাবুদের শাসনকে তুচ্ছ কোরো না, আর তিনি যখন বকুনি দেন তখন নিরাশ হোয়ো না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কি ভুলে গেছ সেই আশ্বাসবাণী যাতে তোমাদের পুত্র সম্বোধন করে বলা হয়েছে, বৎস, প্রভুর শাসন তুচ্ছ করো না, তিনি অনুযোগ করলে হতাশ হয়ো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সম্ভবতঃ সেই উৎসাহব্যঞ্জক কথা ভুলে গেছ৷ তিনি বলেছেন: “হে আমার পুত্র, প্রভু যখন তোমায় শাসন করেন, মনে করো না যে তার কোন মূল্য নেই৷ তিনি যখন তোমায় সংশোধন করেন তখন নিরুৎসাহ হয়ো না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা সেই অনুপ্রেরণার কথা ভুলে গিয়েছো, যা ছেলে বলে তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, “আমার ছেলে, প্রভুর শাসন হাল্কাভাবে মনোযোগ কোরো না, তাঁর মাধ্যমে তুমি সংশোধিত হলে নিরুত্সাহ হয়ো না।”