Hebrews 12:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শাসনের জন্যই তোমরা সহ্য করছো; যেমন সন্তানদের প্রতি, তেমনি আল্লাহ্‌ তোমাদের প্রতি ব্যবহার করছেন; কেননা পিতা যাকে শাসন না করেন, এমন সন্তান কোথায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কষ্ট-দুর্দশাকে শাসন বলে সহ্য করো; ঈশ্বর তোমাদের সঙ্গে সন্তানের মতো আচরণ করেন। কারণ এমন পুত্র কেউ আছে, যাকে পিতা শাসন করেন না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ; যেমন পুত্রদের প্রতি, তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন; কেননা পিতা যাহাকে শাসন না করেন, এমন পুত্র কোথায়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন যা কিছু কষ্ট পাচ্ছ তা পিতার কাছ থেকে শাসন বলে মেনে নাও৷ পিতা য়েমন তাঁর সন্তানকে শাসন করেন, তেমনি করেই ঈশ্বর তোমাদের জীবনে এইসব আসতে দিয়েছেন৷ সব সন্তানই পিতার অনুশাসনের অধীন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শাসনের জন্যই তোমরা বিচার সহ্য করছো। ঈশ্বর পুত্রদের মতো তোমাদের প্রতি ব্যবহার করছেন, এমন পুত্র কোথায় যাকে তার বাবা শাসন করেনা?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ; যেমন পুত্রদের প্রতি, তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন; কেননা পিতা যাহাকে শাসন না করেন, এমন পুত্র কোথায়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা এই সব কষ্ট শাসন হিসাবে ভোগ করছ। ঈশ্বর তোমাদের প্রতি পিতার মতই ব্যবহার করছেন। এমন ছেলে কি কেউ আছে যাকে তার বাবা শাসন করেন না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা এই সব কষ্ট শাসন হিসাবে ভোগ করছ। আল্লাহ্‌ তোমাদের প্রতি পিতার মতই ব্যবহার করছেন। এমন ছেলে কি কেউ আছে যাকে তার বাবা শাসন করেন না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংশোধনের জন্যই তোমরা কষ্ট সহ্য করছ। ঈশ্বর তাঁর সন্তানদের মতই তোমাদের সঙ্গে ব্যবহার করছেন। এমন পুত্র কে আছে যাকে তার পিতা শাসন করেন না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন যা কিছু কষ্ট পাচ্ছ তা পিতার কাছ থেকে শাসন বলে মেনে নাও৷ পিতা যেমন তাঁর সন্তানকে শাসন করেন, তেমনি করেই ঈশ্বর তোমাদের জীবনে এইসব আসতে দিয়েছেন৷ সব সন্তানই পিতার অনুশাসনের অধীন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শাসনের জন্যই তোমরা বিচার সহ্য করছো। ঈশ্বর পুত্রদের মতো তোমাদের প্রতি ব্যবহার করছেন, এমন পুত্র কোথায় যাকে তার বাবা শাসন করে না?