Hebrews 12:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক সন্তানকে যেমন শাসন করা হয় তেমনি তোমাদের যদি শাসন করা না হয় তবে তো তোমরা জারজ সন্তান, সত্যিকারের সন্তান নও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমাদের শাসন করা না হয়, আর প্রত্যেক ব্যক্তিকেই শাসনের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তোমরা অবৈধ সন্তান, প্রকৃত পুত্রকন্যা নও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমাদের শাসন যদি না হয়—সকলেই ত তাহার ভাগী—তবে সুতরাং তোমরা জারজ, পুত্র নও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা যদি কখনই শাসিত না হও (পুত্র মাত্রেই শাসিত হয়) তবে তোমরা তো তাঁর প্রকৃত সন্তান নও, যথার্থ পুত্র নও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সবাই তো তার ভাগী, তবে সুতরাং তোমরা অবৈধ সন্তান এবং তার সন্তান নও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমাদের শাসন যদি না হয়- সকলেই ত তাহার ভাগী- তবে ত তোমরা জারজ, পুত্র নও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক ছেলেকেই শাসন করা হয়। তোমরা যদি শাসন না পেয়ে থাক তবে তো তোমরা জারজ, সত্যিকারের সন্তান নও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক ছেলেকেই শাসন করা হয়। তোমরা যদি শাসন না পেয়ে থাক তবে তো তোমরা জারজ, সত্যিকারের সন্তান নও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলকে যেভাবে সংশোধন করা হয়েছে তোমাদের যদি সেভাবে সংশোধন করা না হয় তাহলে তোমরা পুত্র নও, জারজ সন্তান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি কখনই শাসিত না হও (পুত্র মাত্রেই শাসিত হয়) তবে তোমরা তো তাঁর প্রকৃত সন্তান নও, যথার্থ পুত্র নও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সবাই তো তার সহভাগী, তবে সুতরাং তোমরা অবৈধ সন্তান এবং তার সন্তান নও।