Hebrews 12:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার আমাদের দুনিয়াবী পিতারা আমাদের শাসনকারী ছিলেন এবং আমরা তাঁদেরকে সম্মান করতাম; তবে যিনি রূহ্ সকলের পিতা, আমরা কি অনেক গুণ বেশি পরিমাণে তাঁর অধীনতা স্বীকার করে জীবন ধারণ করবো না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া, পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই বাবা আছেন, যাঁরা আমাদের শাসন করেছেন এবং সেজন্য আমরা তাঁদের শ্রদ্ধাও করি। তাহলে যিনি আমাদের আত্মাসকলের পিতা, তাঁর কাছে আমরা কত না আত্মসমর্পণ করব ও বেঁচে থাকব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, এবং আমরা তাঁহাদিগকে সমাদর করিতাম; তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেকগুণ অধিক পরিমাণে তাঁহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই পৃথিবীতে আমাদের সবার পিতাই আমাদের মার্জিত ও সংশোধিত করেন এবং আমরা তাঁদের সম্মান করি৷ যিনি আমাদের আত্মিক পিতা তাঁর অনুশাসনের কাছে আমাদের সত্যিকারের জীবনের জন্যআমরা কি আরো বেশী মাথা নোয়াবো না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তদ্ব্যতীত, আমাদের জাগতিক বাবারা আমাদের শাসনকারী ছিলেন এবং আমরা তাদেরকে সম্মান করতাম। তবে যিনি সকল আত্মার পিতা, আমরা কি অনেকগুণ বেশি পরিমাণে তাঁর বাধ্য হয়ে জীবন ধারণ করব না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, এবং আমরা তাঁহাদিগকে সমাদর করিতাম; তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তাঁহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া আমরা দেখেছি, আমাদের জাগতিক পিতারা আমাদের শাসন করতেন এবং আমরা তাঁদের সম্মান করতাম। তাহলে যিনি সমস্ত আত্মাদের পিতা তাঁর অধীন থাকা কি আমাদের আরও উচিত নয়, যাতে আমরা জীবন পাই?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া আমরা দেখেছি, আমাদের জাগতিক পিতারা আমাদের শাসন করতেন এবং আমরা তাঁদের সম্মান করতাম। তাহলে যিনি সমস্ত রূহ্দের পিতা তাঁর অধীন থাকা কি আমাদের আরও উচিত নয়, যাতে আমরা জীবন পাই?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাছাড়াও আমাদের পার্থিব পিতা, যাঁরা মাদের শাসন করেন, তাঁদের যদি আমরা সম্মান করি, তাহলে যিনি আধ্যাত্মিক পিতা, আমরা কি আরও বেশী মর্যাদায় তাঁকে মান্য করে জীবন লাভ করব না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই পৃথিবীতে আমাদের সবার পিতাই আমাদের মার্জিত ও সংশোধিত করেন এবং আমরা তাঁদের সম্মান করি৷ যিনি আমাদের আত্মিক পিতা তাঁর অনুশাসনের কাছে আমাদের সত্যিকারের জীবনের জন্য আমরা কি আরো বেশী মাথা নোয়াবো না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরও, আমাদের দেহের পিতার আমাদের শাসনকারী ছিলেন এবং আমরা তাদেরকে সম্মান করতাম। তবে যিনি সকল আত্মার পিতা, আমরা কি অনেকগুণ বেশি পরিমাণে তাঁর বাধ্য হয়ে জীবন ধারণ করব না?