Hebrews 13:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের একটি কোরবানগাহ্‌ আছে এবং তাঁবুর সেবকদের সেই কোরবানগাহ্‌র সামগ্রী ভোজন করার কোন অধিকার নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের এক যজ্ঞবেদি আছে, যা থেকে, যারা সমাগম তাঁবুর পরিচারক, তাদের ভোজন করার অধিকার নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের এক যজ্ঞবেদি আছে, তাহার সামগ্রী ভোজন করিবার ক্ষমতা তাহাদের নাই, যাহারা তাম্বু সম্বন্ধে আরাধনা করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের এক নৈবেদ্য আছে৷ য়ে যাজকরা পবিত্র তাঁবুতে উপাসনা করেন তাঁদের সেই নৈবেদ্য ভোজন করার কোন অধিকার নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের এক তাঁবু আছে, সেখানে যারা পরিবেশনা করে, তাদের খাওয়ার অধিকার নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের এক যজ্ঞবেদি আছে, তাহার সামগ্রী ভোজন করিবার ক্ষমতা তাহাদের নাই, যাহারা তাম্বু সম্বন্ধে আরাধনা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের একটা বেদী আছে এবং যাঁরা ইস্রায়েলীয়দের সেই উপাসনা-তাম্বুতে কাজ করেন, আমাদের সেই বেদীর উপরে উৎসর্গ করা কোন কিছু খাওয়ার অধিকার তাঁদের নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের একটা কোরবানগাহ্‌ আছে এবং যাঁরা বনি-ইসরাইলদের সেই এবাদত-তাম্বুতে কাজ করেন, আমাদের সেই কোরবানগাহের উপরে কোরবানী দেওয়া কোন কিছু খাওয়ার অধিকার তাঁদের নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলি উৎসর্গের জন্য আমাদের এক বেদী আছে, সেই বেদীতে নিবেদিত নৈবেদ্য ভোজন করার অধিকার মন্দিরের পুরোহিতদের নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের এক নৈবেদ্য আছে৷ যে যাজকরা পবিত্র তাঁবুতে উপাসনা করেন তাঁদের সেই নৈবেদ্য ভোজন করার কোন অধিকার নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের এক যজ্ঞবেদি আছে, সেখানে যারা পরিবেশন করে, তাদের খাওয়ার অধিকার নেই।