Hebrews 13:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যে যে পশুর রক্ত গুনাহ্-কোরবানীর জন্য মহা-ইমাম পবিত্র স্থানের ভিতরে নিয়ে যান, সেই সমস্ত পশুর দেহ শিবিরের বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহাযাজক পাপমোচনের নৈবেদ্যস্বরূপ পশুর রক্ত মহাপবিত্র স্থানে বয়ে নিয়ে যান, কিন্তু সেগুলির দেহ শিবিরের বাইরে পুড়িয়ে দেওয়া হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যে যে প্রাণীর রক্ত পাপার্থক উপহাররূপে মহাযাজকের দ্বারা পবিত্র স্থানের ভিতরে লইয়া যাওয়া হয়, সেই সকলের দেহ শিবিরের বাহিরে পোড়াইয়া দেওয়া যায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মহাযাজক পশুদের রক্ত নিয়ে মন্দিরের মহাপবিত্রস্থানে য়েতেন পাপের বলি হিসেবে; কিন্তু পশুদের দেহগুলি শিবিরের বাইরে পুড়িয়ে ফেলা হত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যে যে প্রাণীর রক্ত পাপের উপহাররূপে মহাযাজকের মাধ্যমে পবিত্র জায়গার ভিতরে নিয়ে যাওয়া হয়, সেই সবের দেহ শিবিরের বাইরে পুড়িয়ে দেওয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যে যে প্রাণীর রক্ত পাপার্থক উপহাররূপে মহাযাজকের দ্বারা পবিত্র স্থানের ভিতরে লইয়া যাওয়া হয়, সেই সকলের দেহ শিবিরের বাহিরে পোড়াইয়া দেওয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপের জন্য উৎসর্গ করা পশুর রক্ত নিয়ে ইস্রায়েলীয় মহাপুরোহিত মহাপবিত্র স্থানে যান, কিন্তু সেই পশুগুলোর দেহ ইস্রায়েলীয়দের থাকবার এলাকার বাইরে নিয়ে পোড়ানো হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহের জন্য কোরবানী দেওয়া পশুর রক্ত নিয়ে ইসরাইলীয় মহা-ইমাম মহাপবিত্র স্থানে যান, কিন্তু সেই পশুগুলোর দেহ বনি-ইসরাইলদের থাকবার এলাকার বাইরে নিয়ে পোড়ানো হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ পাপস্খালক বলিরূপে সে সব পশুর রক্ত প্রধান পুরোহিত পবিত্র স্থানে নিয়ে যান, তাদের দেহ ছাউনির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহাযাজক পশুদের রক্ত নিয়ে মন্দিরের মহাপবিত্রস্থানে যেতেন পাপের বলি হিসেবে কিন্তু পশুদের দেহগুলি শিবিরের বাইরে পুড়িয়ে ফেলা হত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যে যে প্রাণীর রক্ত পাপের জন্য বলি হয় তার রক্ত মহাযাজকের মাধ্যমে পবিত্র জায়গায় নিয়ে যাওয়া হয়, সেই সবের মৃতদেহ শিবিরের বাইরে পুড়িয়ে দেওয়া যায়।