Hebrews 13:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এসো, আমরা তাঁরই দ্বারা আল্লাহ্র উদ্দেশে নিয়মিতভাবে প্রশংসা-গজল উৎসর্গ করি, অর্থাৎ ওষ্ঠাধরের ফল যা তার নাম স্বীকার করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব এসো, যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে অবিরাম প্রশংসার বলি উৎসর্গ করি—তা হল তাঁর নাম স্বীকার করা আমাদের ঠোঁটের ফল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আইস, আমরা তাঁহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশে নিয়ত স্তব-বলি, অর্থাৎ তাঁহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল, উৎসর্গ করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উত্সর্গ করতে য়েন বিরত না হই৷ সেই বলিদান হল স্তব স্তুতি, যা আমরা তাঁর নাম স্বীকারকারী ওষ্ঠাধরে করে থাকি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব এস, আমরা যীশুরই মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব-বলি, অর্থাৎ তাঁর নাম স্বীকারকারী ঠোঁটের ফল, উৎসর্গ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আইস, আমরা তাঁহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশে নিয়ত স্তব-বলি, অর্থাৎ তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল, উৎসর্গ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য খ্রীষ্টের মধ্য দিয়ে এস, আমরা ঈশ্বরের কাছে অনবরত প্রশংসা-উৎসর্গ করি, অর্থাৎ ঈশ্বরের লোক বলে যারা নিজেদের স্বীকার করে তারা তাদের মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য মসীহের মধ্য দিয়ে এস, আমরা আল্লাহ্র কাছে অনবরত প্রশংসা-কোরবানী করি, অর্থাৎ আল্লাহ্র বান্দা বলে যারা নিজেদের স্বীকার করে তারা তাদের মুখ দিয়ে আল্লাহ্র প্রশংসা করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই এস, আমরা যীশুর মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে নিরন্তর প্রশস্তির নৈবেদ্য উৎসর্গ করি, আর্থাৎ আমাদের ওষ্ঠাধরে সর্বদা তাঁর প্রতি আস্থা প্রকাশ করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে স্তব স্তুতি উৎসর্গ করতে যেন বিরত না হই৷ সেই বলিদান হল স্তব স্তুতি, যা আমরা তাঁর নাম স্বীকারকারী ওষ্ঠাধরে করে থাকি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এস, আমরা যীশুরই মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তববলি অর্থাৎ তাঁর নাম স্বীকারকারী ঠোঁটের ফল, উত্সর্গ করি।