Hebrews 13:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর উপকার ও সহভাগিতার কাজ ভুলে যেও না, কেননা সেই রকম কোরবানীতে আল্লাহ্ প্রীত হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর অপরের উপকার ও অন্যদের সঙ্গে তোমাদের সম্পদ ভাগ করার কথা ভুলে যেয়ো না, কারণ এ ধরনের বলিদানেই ঈশ্বর সন্তুষ্ট হন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উপকার ও সহভাগিতার কার্য্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অপরের উপকার করতে ভুলো না৷ যা তোমার নিজের আছে তা অপরের সঙ্গে ভাগ করে নিতে ভুলো না, কারণ এই ধরণের বলিদান উত্সর্গে ঈশ্বর প্রীত হন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর উপকার ও সহভাগীতার কাজ ভুলে যেও না, কারণ সেই ধরনের বলিদানে ঈশ্বর সন্তুষ্ট হন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৎ কাজ করতে ও অন্যদের অভাবের সময় সাহায্য করতে ভুলো না, কারণ ঈশ্বর এই রকম উৎসর্গে সন্তুষ্ট হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৎ কাজ করতে ও অন্যদের অভাবের সময় সাহায্য করতে ভুলো না, কারণ আল্লাহ্ এই রকম কোরবানীতে সন্তুষ্ট হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরোপকার এবং পরস্পরকে সাহায্য করতে ভুলো না। কারণ এই ধরণের নৈবেদ্যই ঈশ্বর সন্তুষ্ট হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অপরের উপকার করতে ভুলো না৷ যা তোমার নিজের আছে তা অপরের সঙ্গে ভাগ করে নিতে ভুলো না, কারণ এই ধরণের বলিদান উৎসর্গে ঈশ্বর প্রীত হন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর উপকার ও সহভাগীতার কাজ ভুলে যেও না, কারণ সেই ধরনের বলিদানে ঈশ্বর সন্তুষ্ট হন।