Hebrews 13:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বিনতিপূর্বক তোমাদেরকে মুনাজাত করতে বলছি যেন আমাকে শীঘ্রই তোমাদের কাছে পুনরায় দেওয়া হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের বিশেষভাবে প্রার্থনা করার জন্য অনুনয় করি, যেন আমি শীঘ্রই তোমাদের কাছে আবার ফিরে যেতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু আমি যেন শীঘ্রই তোমাদিগকে পুনদত্ত হই, তজ্জন্য অধিক বিনতিপূর্ব্বক তোমাদিগকে প্রার্থনা করিতে বলিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের বিশেষভাবে এই প্রার্থনা করতে বলছি য়ে, আমি য়েন শিগ্গির তোমাদের কাছে ফিরে য়েতে পারি৷ এটাই আমি অন্য সব কিছু থেকে বেশী করে চাইছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং আমি যেন শীঘ্রই তোমাদের কাছে ফিরে যেতে পারি, এটাই আমি অন্য সব কিছু থেকে বেশি করে চাইছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু আমি যেন শীঘ্রই তোমাদিগকে পুনর্দত্ত হই, তজ্জন্য অধিক বিনতিপূর্বক তোমাদিগকে প্রার্থনা করিতে বলিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি তোমাদের বিশেষভাবে প্রার্থনা করতে অনুরোধ করি, যেন আমি আরও শীঘ্র তোমাদের সংগে মিলিত হতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি তোমাদের বিশেষভাবে মুনাজাত করতে অনুরোধ করি, যেন আমি আরও শীঘ্র তোমাদের সংগে মিলিত হতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যেন সত্বর তোমাদের কাছে ফিরে যেতে পারি সেইজন্য আরও একাগ্র ভাবে প্রার্থনা কর এই আমার অনুরোধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের বিশেষভাবে এই প্রার্থনা করতে বলছি যে, আমি যেন শীঘ্রই তোমাদের কাছে ফিরে যেতে পারি৷ এটাই আমি অন্য সব কিছু থেকে বেশী করে চাইছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমি যেন শীঘ্রই তোমাদের কাছে ফিরে যেতে পারি, এটাই আমি অন্য সব কিছু থেকে বেশি করে চাইছি।