Hebrews 13:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা কেউ কেউ না জেনে এভাবে ফেরেশতাদেরও মেহমানদারী করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতিথির সেবা করতে ভুলে যেয়ো না, কারণ তা করে কেউ কেউ না জেনে স্বর্গদূতদেরই সেবা করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা অতিথিসেবা ভুলিয়া যাইও না; কেননা তদ্দ্বারা কেহ কেহ না জানিয়া দূতগণেরও আতিথ্য করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অতিথি সেবা করতে ভুলো না৷ অতিথি সেবা করতে গিয়ে কেউ কেউ না জেনে স্বর্গদূতদের আতিথ্য় করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা অতিথিসেবা ভুলে যেও না; কারণ তার মাধ্যমেও কেউ কেউ না জেনে দূতদেরও সেবা করেছেন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তদ্দ্বারা কেহ কেহ না জানিয়া দূতগণেরও আতিথ্য করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অতিথিদের আদর-যত্ন করতে ভুলো না; কেউ কেউ না জেনেই এইভাবে স্বর্গদূতদের আদর-যত্ন করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেহমানদারী করতে ভুলো না; কেউ কেউ না জেনেই এইভাবে ফেরেশতাদের মেহমানদারী করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ অতিথিসেবা করে কেউ কেউ অজ্ঞাতসারে স্বর্গদূতদের আপ্যায়িত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতিথি সেবা করতে ভুলো না৷ অতিথি সেবা করতে গিয়ে কেউ কেউ না জেনে স্বর্গদূতদের আতিথ্য করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা অতিথিসেবা ভুলে যেও না; কারণ তার মাধ্যমেও কেউ কেউ না জেনে দূতদের ও আপ্পায়ন করেছেন।