Hebrews 13:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শান্তির আল্লাহ্, যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত দ্বারা সেই মহান পাল-রক্ষককে, আমাদের প্রভু ঈসাকে, মৃতদের মধ্য থেকে উঠিয়ে এনেছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শান্তির ঈশ্বর, যিনি অনন্ত সন্ধিচুক্তির রক্তের মাধ্যমে আমাদের প্রভু যীশুকে মৃতলোক থেকে পুনরায় উত্থাপিত করেছেন, মেষপালের সেই মহান পালরক্ষক,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকালস্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান্ পাল-রক্ষককে, আমাদের প্রভু যীশুকে, মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন শান্তির ঈশ্বর, যিনি আমাদের প্রভু যীশুকে ফিরিয়ে এনেছেন, রক্তের মাধ্যমে শাশ্বত চুক্তি অনুযায়ী যিনি মহান মেষপালক
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকালস্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল-রক্ষককে, আমাদের প্রভু যীশুকে, মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে রক্তে শান্তিদাতা ঈশ্বরের চিরস্থায়ী ব্যবস্থা বহাল হয়েছে তার দ্বারা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে, অর্থাৎ মেষদের সেই মহান পালককে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে রক্তে শান্তিদাতা আল্লাহ্র চিরস্থায়ী ব্যবস্থা বহাল হয়েছে তার দ্বারা আল্লাহ্ আমাদের হযরত ঈসা মসীহ্কে, অর্থাৎ মেষদের সেই মহান পালককে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেষপালের মহান পালক আমাদের প্রভু যীশুকে ঈশ্বর মৃতলোক থেকে ফিরিয়ে এনেছেন। তাঁর সিঞ্চিত রক্তের গুণে চিরস্থায়ী সন্ধি স্থাপিত হয়েছে। শান্তিদাতা ঈশ্বর তাঁর ইচ্ছা সাধনের উদ্দেশ্যে সর্বপ্রকার সদ্গুণে তোমাদের বিভূষিত করুন। যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের তিনি তাঁর মনোমত করে গড়ে নিন। যুগে যুগে তাঁরই মহিমা হোক। আমেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শান্তির ঈশ্বর যিনি মৃতদের মধ্য থেকে আমাদের প্রভু যীশুকে ফিরিয়ে এনেছেন, রক্তের মাধ্যমে শাশ্বত চুক্তি অনুযায়ী যিনি মহান মেষপালক, প্রার্থনা করি সেই ঈশ্বর যেন তোমাদের প্রয়োজনীয় সব উত্তম বিষয়গুলি দেন যাতে তোমরা তাঁর ইচ্ছা পালন করতে পার৷ আমি নিবেদন করি যেন যীশু খ্রীষ্টের মাধ্যমেই তিনি তা সাধন করেন৷ যুগে যুগে যীশুর মহিমা অক্ষয় হোক্৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন শান্তির ঈশ্বর, যিনি আমাদের প্রভু যীশুকে ফিরিয়ে এনেছেন রক্তের মাধ্যমে অনন্তকালস্থায়ী নতুন নিয়ম অনুযায়ী, যিনি মহান মেষপালক