Hebrews 13:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তোমাদের সকল নেতাকে ও সকল পবিত্র লোককে সালাম জানিয়ো। ইতালির লোকেরা তোমাদেরকে সালাম জানাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সব নেতা ও ঈশ্বরের সমস্ত পবিত্রগণকে শুভেচ্ছা জানিয়ো। ইতালির সকলেও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপনাদের সকল নেতাকে ও সকল পবিত্র লোককে মঙ্গলবাদ কর। ইতালিয়ার লোকেরা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের নেতাদের ও ঈশ্বরের সকল লোককে আমাদের শুভেচ্ছা জানিও৷ যাঁরা ইতালী থেকে এখানে এসেছেন তাঁরা সকলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা নিজেদের সব নেতাকে ও সব পবিত্র লোককে মঙ্গলবাদ কর। ইতালিয়ার লোকেরা তোমাদেরকে মঙ্গলবাদ করছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপনাদের সকল নেতাকে ও সকল পবিত্র লোককে মঙ্গলবাদ কর। ইতালিয়ার লোকেরা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের সব নেতাদের ও ঈশ্বরের লোকদের আমাদের শুভেচ্ছা জানায়ো। ইটালী দেশের ঈশ্বরের লোকেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের সব নেতাদের ও আল্লাহ্র বান্দাদের আমাদের সালাম জানায়ো। ইতালী দেশের আল্লাহ্র বান্দারা তোমাদের সালাম জানাচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের নেতৃবৃন্দ ও খ্রীষ্টান বাইদের আমার অভিনন্দন জানিও। আমাদের ইতালীয় বন্ধুরা তোমাদের অভিনন্দন জানাচ্ছেন। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের নেতাদের ও ঈশ্বরের সকল লোককে আমাদের শুভেচ্ছা জানিও৷ যাঁরা ইতালী থেকে এখানে এসেছেন তাঁরা সকলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজেদের সব নেতাকে ও সব পবিত্র লোককে মঙ্গলবাদ কর। ইতালি দেশের লোকেরা তোমাদেরকে মঙ্গলবাদ করছে।