Hebrews 13:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের নিজেদের সহবন্দী জেনে বন্দীদের স্মরণ করো এবং যারা অত্যচারিত হচ্ছে তাদের সঙ্গে যেন তোমরাও অত্যাচারিত হচ্ছ, এভাবে তাদের স্মরণ করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা কারারুদ্ধ আছে, সহবন্দি মনে করে তাদের স্মরণ করো। তোমরা নিজেরাই যেন কষ্টভোগ করছ, এরকম মনে করে যাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে, তাদের স্মরণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনাদিগকে সহবন্দি জানিয়া বন্দিগণকে স্মরণ করিও, আপনাদিগকে দেহবাসী জানিয়া দুর্দ্দশাপন্ন সকলকে স্মরণ করিও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা বন্দী অবস্থায় কারাগারে আছেন তাঁদের সঙ্গে তোমরা নিজেরাও য়েন বন্দী এ কথা মনে করে তাঁদের কথা ভুলো না৷ যাঁরা যন্ত্রণা পাচ্ছে তাদের ভুলো না; মনে রেখো তোমরাও তাদের সঙ্গে সঙ্গে যন্ত্রণা পাচ্ছো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নিজেদেরকে সহবন্দি ভেবে বন্দিদেরকে মনে কর, নিজেদেরকে দেহবাসী ভেবে দুর্দ্দশাপন্ন সবাইকে মনে কর|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনাদিগকে সহবন্দি জানিয়া বন্দিগণকে স্মরণ করিও, আপনাদিগকে দেহবাসী জানিয়া দুর্দশাপন্ন সকলকে স্মরণ করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা জেলে আছে তাদের সংগে যেন তোমরাও কয়েদী হয়েছ, আর যারা অত্যাচারিত হচ্ছে তাদের সংগে যেন তোমরাও অত্যাচারিত হচ্ছ, এইভাবে তাদের কথা মনে কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা জেলখানায় আছে তাদের সংগে যেন তোমরাও কয়েদী হয়েছ, আর যারা অত্যাচারিত হচ্ছে তাদের সংগে যেন তোমরাও অত্যাচারিত হচ্ছ, এইভাবে তাদের কথা মনে কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা কারাগারে রয়েছে তাদের কথা মনে রেখ। মনে করো তোমরাও তাদের সঙ্গে বন্দী। যারা কষ্ট পাচ্ছে তাদের কথাও স্মরণ করো কারণ তাদের মত তোমরাও দেহধারী জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাঁরা বন্দী অবস্থায় কারাগারে আছেন তাঁদের সঙ্গে তোমরা নিজেরাও যেন বন্দী এ কথা মনে করে তাঁদের কথা ভুলো না৷ যাঁরা যন্ত্রণা পাচ্ছেন তাঁদের ভুলো না; মনে রেখো তোমরাও তাঁদের সঙ্গে সঙ্গে যন্ত্রণা পাচ্ছো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজেদেরকে সহবন্দি ভেবে বন্দিদেরকে মনে কর, নিজেদেরকে দেহবাসী ভেবে দুর্দ্দশাপন্ন সবাইকে মনে কর।