Hebrews 13:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকলের মধ্যে বিয়ে আদরণীয় ও সেই বিছানা বিমল হোক; কেননা জেনাকারীদের ও পতিতাগামীদের বিচার আল্লাহ্‌ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিবাহ-সম্পর্ককে সবারই সম্মান করা উচিত এবং বিবাহ-শয্যা শুচিশুদ্ধ রাখতে হবে। কারণ ব্যভিচারীদের ও অবৈধ-সংসর্গকারীদের বিচার ঈশ্বর করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলের মধ্যে বিবাহ আদরণীয় ও সেই শয্যা বিমল [হউক]; কেননা ব্যভিচারীদের ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিবাহ বন্ধনকে তোমরা সবাই অবশ্য মর্য়াদা দেবে, যাতে দুটি মানুষের মধ্যে পবিত্র সম্পর্ক রক্ষিত হয়, কারণ যাঁরা ব্যভিচারী ও লম্পট, ঈশ্বর তাদের বিচার করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা বিবাহ বন্ধনকে সম্মান করবে ও সেই বিবাহের শয্যা পবিত্র হোক; কারণ ব্যাভিচারীদের ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলের মধ্যে বিবাহ আদরণীয় ও সেই শয্যা বিমল [হউক]; কেননা ব্যভিচারীদের ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকে যেন বিয়ের ব্যাপারটাকে সম্মানের চোখে দেখে। স্বামী- স্ত্রীর মধ্যে বিয়ের সম্বন্ধ পবিত্র রাখা উচিত, কারণ যে কোন রকম ব্যভিচার হোক না কেন, যারা সেই দোষে দোষী ঈশ্বর তাদের শাস্তি দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকে যেন বিয়ের ব্যাপারটাকে সম্মানের চোখে দেখে। স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ের সম্বন্ধ পবিত্র রাখা উচিত, কারণ যে কোন রকম জেনা হোক না কেন, যারা সেই দোষে দোষী আল্লাহ্‌ তাদের শাস্তি দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিবাহিত জীবনের মর্যাদা সকলে রক্ষা করুক। দাম্পত্য সম্পর্ককে কেউ যেন কলুষিত না করে, কারণ ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদের বিচার করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিবাহ বন্ধনকে তোমরা সবাই অবশ্য মর্যাদা দেবে, যাতে দুটি মানুষের মধ্যে পবিত্র সম্পর্ক রক্ষিত হয়, কারণ যারা ব্যভিচারী ও লম্পট, ঈশ্বর তাদের বিচার করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা বিবাহ বন্ধনকে সম্মান করবে ও সেই বিবাহের শয্যা পবিত্র হোক; কারণ ব্যভিচারীদের ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করবেন।