Hebrews 13:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
টাকা-পয়সাকে ভালবাসা থেকে নিজেদের দূরে রেখো; তোমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাক; কারণ তিনিই বলেছেন, “আমি কোন-ক্রমে তোমাকে ছাড়বো না ও কোনক্রমে তোমাকে ত্যাগ করবো না।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন, “আমি কখনও তোমাকে ছেড়ে দেব না, কখনও তোমায় পরিত্যাগ করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হউক; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক; কারণ তিনিই বলিয়াছেন, “আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হোক৷ তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাক কারণ তিনি বলেছেন, ‘আমি তোমাকে কখনও ত্যাগ করবো না; আমি কখনও তোমাকে ছাড়বো না৷’দ্বিতীয় বিবরণ 31:6
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমাদের আচার ব্যবহার টাকা-পয়সার আসক্তিবিহীন হোক; তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থাক; কারণ তিনি বলেছেন, “আমি কোনোভাবে তোমাকে ছাড়ব না, এবং কোনোভাবে তোমাকে ত্যাগ করব না।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের আচার-ব্যবহার ধনাসক্তিবিহীন হউক; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক; কারণ তিনিই বলিয়াছেন, “আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
টাকা-পয়সার লোভ থেকে নিজেদের দূরে রেখো। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো। ঈশ্বর বলেছেন, “আমি কখনও তোমাকে ছেড়ে যাব না বা কখনও তোমাকে ত্যাগ করব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টাকা-পয়সার লোভ থেকে নিজেদের দূরে রেখো। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো। আল্লাহ্ বলেছেন, “আমি কখনও তোমাকে ছেড়ে যাব না বা কখনও তোমাকে ত্যাগ করব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা অর্থের জন্য লালায়িত হয়ো না। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেক। কারণ ঈশ্বর বলেছেন, আমি কখনও তোমাকে পরিত্যাগ করব না বা তোমাকে অসহায় অবস্থায় ফেলব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হোক্৷ তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাক কারণ তিনি বলেছেন, “আমি তোমাকে কখনও ত্যাগ করবো না; আমি কখনও তোমাকে ছাড়বো না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের আচার ব্যবহার টাকা পয়সার প্রেমবিহীন হোক; তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থাক; কারণ তিনি বলেছেন, “আমি কোনোভাবে তোমাকে ছাড়বনা এবং কোনোভাবে তোমাকে ত্যাগ করব না।”