Hebrews 13:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাঁরা তোমাদেরকে আল্লাহ্‌র কালাম বলে গেছেন, তোমাদের সেই নেতাদেরকে স্মরণ কর এবং তাঁদের আচরণের শেষগতি আলোচনা করতে করতে তাঁদের ঈমানের অনুকারী হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাঁরা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন সেই নেতাদের স্মরণ করো। তাদের জীবনচর্যার পরিণাম সম্পর্কে বিবেচনা করো এবং তাদের বিশ্বাসের অনুকরণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাঁহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ কর, এবং তাঁহাদের আচরণের শেষগতি আলোচনা করিতে করিতে তাঁহাদের বিশ্বাসের অনুকারী হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের নেতাদের কথা স্মরণ কর, যাঁরা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন৷ তাঁদের জীবনের আদর্শ ও উত্তম বিষয়গুলির চিন্তা কর, ও তাঁদের য়ে বিশ্বাস ছিল তার অনুসারী হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যাঁরা তোমাদেরকে ঈশ্বরের বাক্য বলে গিয়েছেন, তোমাদের সেই নেতাদেরকে স্মরণ কর, এবং তাঁদের আচরণের শেষগতি আলোচনা করতে করতে তাঁদের বিশ্বাসের অনুকারী হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাঁহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ কর, এবং তাঁহাদের আচরণের শেষগতি আলোচনা করিতে করিতে তাঁহাদের বিশ্বাসের অনুকারী হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁরা তোমাদের কাছে ঈশ্বরের বাক্য বলতেন তোমাদের সেই নেতাদের কথা মনে রেখো। তাঁদের জীবনের শেষ ফলের কথা ভাল করে চিন্তা কোরো এবং তাঁদের মত করে তোমরাও বিশ্বাস কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁরা তোমাদের কাছে আল্লাহ্‌র কালাম বলতেন তোমাদের সেই নেতাদের কথা মনে রেখো। তাঁদের জীবনের শেষ ফলের কথা ভাল করে চিন্তা কোরো এবং তাঁদের মত করে তোমরাও ঈমান রেখো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কাছে যাঁরা ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন সেই নেতাদের কতা স্মরণ কর। তাঁদের জীবনচর্যা ও পরিণতি লক্ষ্য কর এবং তাঁদের মত বিশ্বাসী হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের নেতাদের কথা স্মরণ কর যাঁরা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন৷ তাঁদের জীবনের আদর্শ ও উত্তম বিষয়গুলির চিন্তা কর ও তাঁদের যে বিশ্বাস ছিল তার অনুসারী হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাঁরা তোমাদেরকে ঈশ্বরের বাক্য বলে গিয়েছেন, তোমাদের সেই নেতাদেরকে স্মরণ কর এবং তাঁদের জীবনের শেষগতি আলোচনা করতে করতে তাঁদের বিশ্বাসের অনুকারী হও।