Hebrews 13:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নানা রকম অদ্ভুত শিক্ষা দ্বারা বিপথে চালিত হয়ো না; কেননা হৃদয় যে রহমত দ্বারা শক্তিশালী হয় তা ভাল, খাদ্যের বিষয়ে নানা নিয়ম-কানুনের দ্বারা নয়, কারণ যারা খাদ্যের নিয়ম-কানুনের উপর নির্ভর করে চলতো তাদের কোন লাভ হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা বিভিন্ন ধরনের বিচিত্র শিক্ষায় বিপথে চালিত হোয়ো না। অনুগ্রহের দ্বারা আমাদের হৃদয়কে শক্তিশালী করাই ভালো, কোনো সংস্কারগত খাবার দিয়ে নয়, কারণ যারা তা ভোজন করে, তাদের কাছে এর কোনো মূল্য নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না; কেননা হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয়, তাহা ভাল; খাদ্য বিশেষ অবলম্বন করা ভাল নয়, তদাচারীদের কোন সুফল দর্শে নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নানাপ্রকার অদ্ভুত সব শিক্ষার দ্বারা বিপথে চলে য়েও না৷ হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহে শক্তিমান করো তবে খাওয়ার নিয়মকানুন পালনের দ্বারা নয় কারণ যাঁরা খাদ্য়াভ্য়াসের খুঁটিনাটি মেনে চলেছে তার কোনও সুফলই তারা পায় নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা নানাধরনের এবং বিজাতীয় শিক্ষার মাধ্যমে বিপথে পরিচালিত হয়ো না; কারণ হৃদয় যে অনুগ্রহের মাধ্যমে স্থিরীকৃত হয়, তা ভাল; খাওয়ার নিয়ম-কানুন পালন করা ভাল নয়, যারা খাদ্যাভ্যাসের খুঁটিনাটি মেনে চলেছে তার কোন সুফলই তারা পাইনি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না; কেননা হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয়, তাহা ভাল; খাদ্য বিশেষ অবলম্বন করা ভাল নয়, তদাচারীদের কোন সুফল দর্শে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নানা রকম নতুন নতুন শিক্ষা যেন তোমাদের ভুল পথে নিয়ে না যায়। আমাদের মন উৎসর্গের খাবারের উপর না থেকে যেন ঈশ্বরের দয়ার উপর স্থির হয়ে বসে। যারা সেই খাবারের উপর নির্ভর করে চলত, সেই খাবার থেকে তাদের কোন লাভ হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নানা রকম নতুন নতুন শিক্ষা যেন তোমাদের ভুল পথে নিয়ে না যায়। আমাদের মন কোরবানীর খাবারের উপর না থেকে যেন আল্লাহ্র রহমতের উপর স্থির হয়ে বসে। যারা সেই খাবারের উপর ভরসা করে চলত, সেই খাবার থেকে তাদের কোন লাভ হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নানা ধরণের বিচিত্র মতবাদের দ্বারা বিভ্রান্ত হয়ো না। ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমাদের মনের পুষ্টি হয়, কোন খাদ্যবস্তুর দ্বারা নয়। প্রকৃতপক্ষে খাদ্য-অখাদ্যের বিচার করে কেউ কোনদিন উপকৃত হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নানাপ্রকার অদ্ভুত সব শিক্ষার দ্বারা বিপথে চলে যেও না৷ হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহে শক্তিমান করো তবে খাওয়ার নিয়মকানুন পালনের দ্বারা নয় কারণ যারা খাদ্যাভ্যাসের খুঁটিনাটি মেনে চলেছে তার কোনও সুফলই তারা পায় নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নানা ধরনের এবং বিজাতীয় শিক্ষার মাধ্যমে বিপথে পরিচালিত হয়ো না; কারণ হৃদয় যে অনুগ্রহের মাধ্যমে স্থিরীকৃত হয়, তা ভাল; খাওয়ার নিয়ম কানুন পালন করা ভাল নয়, যারা খাদ্যাভ্যাসের খুঁটিনাটি মেনে চলেছে তার কোন সুফলই তারা পাইনি।