Hebrews 2:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যিনি পবিত্র করেন ও যারা পবিত্রীকৃত হয়, সকলেরই এক জন পিতা আছেন; এজন্য তিনি তাদেরকে ভাই বলতে লজ্জা পান না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি মানুষকে পবিত্র করেন ও যারা পবিত্র হয়, তারা উভয়েই এক পরিবারভুক্ত। তাই তাদের ভাই (বা বোন) বলতে যীশু লজ্জিত নন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যিনি পবিত্র করেন ও যাহারা পবিত্রীকৃত হয়, সকলে এক হইতে উৎপন্ন; এই হেতু তিনি তাহাদিগকে ভ্রাতা বলিতে লজ্জিত নহেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যিনি পবিত্র করেন আর যাঁরা পবিত্র হয়, তারা সকলে এক পরিবারভুক্ত৷ সেই কারণেই তিনি তাদের ভাই বলে ডাকতে লজ্জিত নন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যিনি পবিত্র করেন ও যারা পবিত্রীকৃত হয়, সবাই এক উৎস থেকে; এই জন্য ঈশ্বর তাদেরকে ভাই বলতে লজ্জিত নন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যিনি পবিত্র করেন ও যাহারা পবিত্রীকৃত হয়, সকলে এক হইতে উৎপন্ন; এই হেতু তিনি তাহাদিগকে ভ্রাতা বলিতে লজ্জিত নহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি লোকদের পবিত্র করেন সেই যীশু নিজে এবং যাদের তিনি পবিত্র করেন সেই লোকেরা সকলেই ঈশ্বরের পরিবারের লোক। এইজন্য যীশু সেই লোকদের ভাই বলে ডাকতে লজ্জা পান না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি লোকদের পবিত্র করেন সেই ঈসা নিজে এবং যাদের তিনি পবিত্র করেন সেই লোকেরা সকলেই আল্লাহ্র পরিবারের লোক। এইজন্য ঈসা সেই লোকদের ভাই বলে ডাকতে লজ্জা পান না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ যিনি পবিত্র করেন এবং যারা পবিত্রীকৃত হয় তারা সকলেই একই মূল থেকে উৎপন্ন, সেইজন্যই তিনি তাদের ভ্রাতা বলে সম্বোধন করতে কুণ্ঠিত নন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিনি পবিত্র করেন আর যারা পবিত্র হয়, তারা সকলে এক পরিবারভুক্ত৷ সেই কারণেই তিনি তাদের ভাই বলে ডাকতে লজ্জিত নন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যিনি পবিত্র করেন ও যারা পবিত্রীকৃত হয়, সবাই এক উৎস থেকে; এই জন্য ঈশ্বর তাদেরকে ভাই বলতে লজ্জিত নন।