Hebrews 2:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার, “আমি তাঁরই উপরে ভরসা রাখব।” আবার, “দেখ, আমি ও সেই সন্তানেরা, যাদেরকে আল্লাহ্‌ আমায় দিয়েছেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার, “আমি তাঁরই উপর আমার আস্থা স্থাপন করব।” তিনি আরও বলেন, “দেখো, এই আমি ও আমার সন্তানেরা, ঈশ্বর যাদের আমায় দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার “আমি তাঁহারই শরণাপন্ন থাকিব।” আবার, “দেখ, আমি ও সেই সন্তানগণ, যাহাদিগকে ঈশ্বর আমায় দিয়াছেন।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি আবার বলেছেন, ‘আমি ঈশ্বরের ওপর নির্ভর করব৷’যিশাইয় 8:17 তিনি আবার এও বলেছেন, ‘দেখ, এই আমি ও আমার সঙ্গে সেই সন্তানদের, ঈশ্বর আমাকে যাদের দিয়েছেন৷’যিশাইয় 8:18
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং একজন ভাববাদী অন্য একটি শাস্ত্রের পদে লিখেছেন যীশু ঈশ্বরের বিষয়ে কি বলেন, “আমি তাঁর ওপর নির্ভর করব|” আবার, “দেখ, আমি ও সেই সন্তানরা, যাদেরকে ঈশ্বর আমায় দিয়েছেন|”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার, “আমি তাঁহারই শরণাপন্ন থাকিব।” আবার, “দেখ, আমি ও সেই সন্তানগণ, যাহাদিগকে ঈশ্বর আমায় দিয়াছেন।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু আবার বলছেন, “আমি ঈশ্বরের উপরে নির্ভর করব।” আর এক জায়গায় তিনি বলছেন, “এই দেখ, আমি এবং সেই সন্তানেরা যাদের ঈশ্বর আমাকে দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা আবার বলছেন, “আমি আল্লাহ্‌র উপরে ভরসা করব।” আর এক জায়গায় তিনি বলছেন, “এই দেখ, আমি এবং সেই সন্তানেরা যাদের আল্লাহ্‌ আমাকে দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আরও বলেছেনঃ “তাঁর উপরেই আমি করব নির্ভর”।আরও বলেছেনঃ “দেখ, এই আমি,আমার সঙ্গে রয়েছে সেই সন্তানেরা,ঈশ্বরর যাদের দিয়েছেন আমায়।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি আবার বলেছেন, “আমি ঈশ্বরের ওপর নির্ভর করব৷” তিনি আবার এও বলেছেন, “দেখ, এই আমি ও আমার সঙ্গে সেই সন্তানদের, ঈশ্বর আমাকে যাদের দিয়েছেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং একজন ভাববাদী অন্য একটি শাস্ত্রের পদে লিখেছেন যীশু ঈশ্বরের বিষয়ে কি বলেন, “আমি তাঁর ওপর বিশ্বাস করব।” আবার, “দেখ, আমিও সেই সন্তানরা, যাদেরকে ঈশ্বর আমায় দিয়েছেন।”