Hebrews 2:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল, সেই সন্তানেরা যখন রক্ত-মাংসের মানুষ, তখন তিনি নিজেও তেমনি রক্ত-মাংসের মানুষ হলেন; যেন মৃত্যু দ্বারা মৃত্যুর অধিপতিকে অর্থাৎ শয়তানকে শক্তিহীন করেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু সন্তানেরা রক্তমাংস বিশিষ্ট, তাই তিনি তাদের মানব-স্বভাবের অংশীদার হলেন, যেন তাঁর মৃত্যুর দ্বারা তিনি মৃত্যুর উপরে যার ক্ষমতা আছে অর্থাৎ দিয়াবলকে ধ্বংস করতে পারেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল, সেই সন্তানগণ যখন রক্তমাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্ত্তৃত্ববিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাল, সেই সন্তানরা যখন রক্তমাংসের মানুষ, তখন যীশু নিজেও তাদের স্বরূপের অংশীদার হলেন৷ যীশু এইরকম করলেন য়েন মৃত্যুর মাধ্যমে মৃত্যুর অধিপতি দিয়াবলকে ধ্বংস করতে পারেন;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব, সেই সন্তানেরা হল রক্তমাংসের মানুষ, তাই যীশু নিজেও রক্তমাংসের মানুষ হলেন; যেন মৃত্যুর মাধ্যমে মৃত্যুর ক্ষমতা যার কাছে আছে, সেই শয়তানকে শক্তিহীন করেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল, সেই সন্তানগণ যখন রক্তমাংসের ভাগী, তখন তিনি নিজেও তদ্রূপ তাহার ভাগী হইলেন; যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ববিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সন্তানেরা হল রক্তমাংসের মানুষ। সেইজন্য যীশু নিজেও রক্তমাংসের মানুষ হলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে সেই শয়তানকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়ে শক্তিহীন করেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সন্তানেরা হল রক্ত-মাংসের মানুষ। সেইজন্য ঈসা নিজেও রক্ত-মাংসের মানুষ হলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে সেই ইবলিসকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়ে শক্তিহীন করেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্তানেরা একই রক্তমাংস সম্ভূত, সুতরাং তিনি নিজেও সেই রক্তমাংসের স্বভাব পরিগ্রহ করলেন যেন মৃত্যুবরণের মধ্যে দিয়ে তিনি মৃত্যুর অধিপতি শয়তানকে ধ্বংস করেন এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাল, সেই সন্তানরা যখন রক্তমাংসের মানুষ, তখন যীশু নিজেও তাদের স্বরূপের অংশীদার হলেন৷ যীশু এইরকম করলেন যেন মৃত্যুর মাধ্যমে মৃত্যুর অধিপতি দিয়াবলকে ধ্বংস করতে পারেন;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, সেই ঈশ্বরের সন্তানেরা সকলে যেমন রক্তমাংসের সহভাগী হলেন, তেমনই যীশু নিজেও রক্তমাংসের মানুষ হলেন; যেন মৃত্যুর মাধ্যমে মৃত্যুর ক্ষমতা যার কাছে আছে, সেই শয়তানকে শক্তিহীন করেন,