Hebrews 2:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল্লাহ্‌ও নানা চিহ্ন-কাজ, অদ্ভুত লক্ষণ ও নানা রকম কুদরতি-কাজ এবং তাঁর ইচ্ছানুসারে পাক-রূহের নানা রকম বর দান করার মধ্য দিয়ে সাক্ষ্য দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ঈশ্বরও বিভিন্ন নিদর্শন, বিস্ময়কর কাজ এবং বিভিন্ন অলৌকিক কাজের মাধ্যমে তার প্রমাণ দিয়েছেন এবং তাঁর ইচ্ছা অনুসারে পবিত্র আত্মার বিভিন্ন বরদান বিতরণ করা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন, নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম-কার্য্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছানুসারেই করিতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরও নানা সঙ্কেত, আশ্চর্যজনক কাজ, অলৌকিক ঘটনা ও মানুষকে দেওয়া পবিত্র আত্মার নানা বরদানের মাধ্যমে তাঁর ইচ্ছানুয়াযী এবিষয়ে সাক্ষ্য রেখেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বর সাক্ষ্য প্রদান করছেন, নানা চিহ্ন, অদ্ভূত লক্ষণ এবং নানাধরনের শক্তিশালী কাজ এবং পবিত্র আত্মার উপহার বিতরণ তা নিজের ইচ্ছানুসারেই করছেন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন, নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম-কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছানুসারেই করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সংগে ঈশ্বরও অনেক চিহ্ন এবং আশ্চর্য ও শক্তির কাজ দ্বারা আর নিজের ইচ্ছা অনুসারে পবিত্র আত্মার দেওয়া দান দ্বারা সেই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সংগে আল্লাহ্‌ও অনেক চিহ্ন এবং কুদরতি ও শক্তির কাজ দ্বারা আর নিজের ইচ্ছা অনুসারে পাক-রূহের দেওয়া দান দ্বারা সেই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর নানাপ্রকার অলৌকিক কার্য, লক্ষণ ও ঐশী শক্তির প্রকাশের মাধ্যমে এবং তাঁর ইচ্ছানুযায়ী পবিত্র আত্মার নানাবিধ বর দান করে এই বিষয়ের প্রমাণ দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরও নানা সঙ্কেত, আশ্চর্য্যজনক কাজ, অলৌকিক ঘটনা ও মানুষকে দেওয়া পবিত্র আত্মার নানা বরদানের মাধ্যমে তাঁর ইচ্ছানুয়াযী এবিষয়ে সাক্ষ্য রেখেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর সাক্ষ্য প্রদান করছেন, নানা চিহ্ন, অদ্ভূত লক্ষণ এবং নানা ধরনের শক্তিশালী কাজ এবং পবিত্র আত্মার উপহার বিতরণ তা নিজের ইচ্ছানুসারেই করছেন।