Hebrews 2:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক যে ভাবী দুনিয়ার কথা আমরা বলছি, তা তিনি ফেরেশতাদের অধীন করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যে নতুন জগতের কথা বলছি তা তিনি স্বর্গদূতদের হাতে সমর্পণ করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক যে ভাবী জগতের কথা আমরা কহিতেছি, তাহা তিনি দূতগণের অধীন করেন নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বাস্তবিক য়ে জগতের বিষয়ে আমরা বলছি, ঈশ্বর সেই ভাবী জগতকে তাঁর স্বর্গদূতদের কর্তৃত্ত্বাধীন রাখেন নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বাস্তবিক যে আগামী জগতের কথা আমরা বলছি, তা তিনি দূতদের অধীনে রাখেননি|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক যে ভাবী জগতের কথা আমরা কহিতেছি, তাহা তিনি দূতগণের অধীন করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভবিষ্যতের যে জগতের কথা আমরা বলছি, ঈশ্বর তা স্বর্গদূতদের অধীনে রাখেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভবিষ্যতের যে দুনিয়ার কথা আমরা বলছি, আল্লাহ্‌ তা ফেরেশতাদের অধীনে রাখেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা আগামী দিনের যে নূতন পৃথিবীর কথা বলছি তার কর্তৃত্ব ঈশ্বর-স্বর্গদূতদের হাতে সমর্পণ করেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাস্তবিক যে জগতের বিষয়ে আমরা বলছি, ঈশ্বর সেই ভাবী জগতকে তাঁর স্বর্গদূতদের কর্তৃত্ত্বাধীন রাখেন নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবিক যে আগামী জগতের কথা আমরা বলছি, তা ঈশ্বর দূতদের অধীনে রাখেননি।