Hebrews 2:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং কোন এক ব্যক্তি কোন এক স্থানে সাক্ষ্য দিয়ে বলেছেন, “মানুষ কি যে তুমি তাকে স্মরণ কর? মানুষের সন্তানই বা কি যে তার তত্ত্বাবধান কর?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু কোনো এক ব্যক্তি কোনো এক স্থানে সাক্ষ্য দিয়ে বলেছেন: “মানবজাতি কি, যে তাদের কথা তুমি চিন্তা করো? মানবসন্তান কি, যে তার তুমি যত্ন করো?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং কোন স্থানে কেহ সাক্ষ্য দিয়া বলিয়াছেন, “মনুষ্য কি যে তুমি তাহাকে স্মরণ কর? মনুষ্যসন্তানই বা কি যে তাহার তত্ত্বাবধান কর?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এটা শাস্ত্রের কোন এক জায়গায় লেখা আছে: ‘হে ঈশ্বর, মানুষ এমন কি য়ে তার বিষয়ে তুমি চিন্তা কর? অথবা মানবসন্তানই বা কে য়ে তুমি তার কথা ভাব?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বরং কোনো জায়গায় কেউ সাক্ষ্য দিয়ে বলেছেন, “মানুষ কি যে তুমি তাকে স্মরণ কর? মানুষের সন্তানই বা কি যে তার পরিচর্য্যা কর?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং কোন স্থানে কেহ সাক্ষ্য দিয়া বলিয়াছেন, “মনুষ্য কি যে তুমি তাহাকে স্মরণ কর? মনুষ্য-সন্তানই বা কি যে তাহার তত্ত্বাবধান কর?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র শাস্ত্রের মধ্যে এক জায়গায় কোন একজন এই কথা বলে সাক্ষ্য দিয়েছেন: মানুষ এমন কি যে, তুমি তার বিষয় চিন্তা কর? মানুষের সন্তানই বা কি যে, তুমি তার দিকে মনোযোগ দাও?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-কিতাবের মধ্যে এক জায়গায় কোন একজন এই কথা বলে সাক্ষ্য দিয়েছেন: মানুষ এমন কি যে, তুমি তার বিষয় চিন্তা কর? মানুষের সন্তানই বা কি যে, তুমি তার দিকে মনোযোগ দাও?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রের কোন এক জায়গায় এ সম্পর্কে বলা হয়েছে:”কে এই নশ্বর মানব?কেন ভাব তার কথা তুমি?কেন এই মানবের প্রতি তুমিএত সযত্ন সজাগ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা শাস্ত্রের কোন এক জায়গায় লেখা আছে: “হে ঈশ্বর, মানুষ এমন কি যে তার বিষয়ে তুমি চিন্তা কর? অথবা মানবসন্তানই বা কে যে তুমি তার কথা ভাব?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং কোনো জায়গায় কেউ সাক্ষ্য দিয়ে বলেছেন, “মানুষ কি যে তুমি তাকে স্মরণ কর? মানবপুত্রই বা কি যে তার পরিচর্য্যা কর?