Hebrews 2:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সকলই তার পদতলে তার অধীন করেছ।” বস্তুত সকলই তিনি তার অধীন করেছেন এবং অবশিষ্ট এমন কিছুই রাখেন নি যা তার অধীন করেন নি; কিন্তু এখনও পর্যন্ত আমরা সমস্ত কিছুই মানুষের অধীন দেখতে পাচ্ছি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সবকিছুই তাঁর পদানত করেছ।” ঈশ্বর সবকিছুই তার অধীনে রাখাতে এমন আর কিছুই রাখেননি, যা তার অধীন নয়। অথচ, বর্তমানে আমরা সবকিছু তার অধীনে দেখতে পাচ্ছি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলই তাহার পদতলে তাহার অধীন করিয়াছ।” বস্তুতঃ সকলই তাহার অধীন করাতে তিনি তাহার অনধীন কিছুই অবশিষ্ট রাখেন নাই; কিন্তু এখন এ পর্য্যন্ত, আমরা সকলই তাহার অধীনীকৃত দেখিতেছি না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর সবকিছুই তুমি রাখলে তার পদতলে৷’ গীতসংহিতা 8:4-6 সবকিছু তার অধীনে করাতে কোন কিছুই তার কর্তৃত্বের বাইরে রইল না, যদিও এখন আমরা অবশ্য সবকিছু তার অধীনে দেখছি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সব কিছুই তাঁর পায়ের তলায় রেখেছ|” ফলে সব কিছু তার অধীন করাতে তিনি তার অনধীন কিছুই বাকি রাখেননি; কিন্তু এখন এ পর্যন্ত, আমরা সব কিছুই তাঁর অধীন দেখছি না|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলই তাহার পদতলে তাহার অধীন করিয়াছ।” বস্তুতঃ সকলই তাহার অধীন করাতে তিনি তাহার অনধীন কিছুই অবশিষ্ট রাখেন নাই; কিন্তু এখন এই পর্যন্ত, আমরা সকলই তাহার অধীনীকৃত দেখিতেছি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তার পায়ের তলায় রেখেছ সব কিছু। যখন ঈশ্বর সব কিছুই মানুষের অধীন করলেন তখন তিনি কোন কিছুই তা থেকে বাদ দিলেন না। অবশ্য সব কিছুই যে আমরা এখন মানুষের অধীনে দেখতে পাচ্ছি তা নয়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তার পায়ের তলায় রেখেছ সব কিছু। যখন আল্লাহ্‌ সব কিছুই মানুষের অধীন করলেন তখন তিনি কোন কিছুই তা থেকে বাদ দিলেন না। অবশ্য সব কিছুই যে আমরা এখন মানুষের অধীনে দেখতে পাচ্ছি তা নয়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সৃষ্ট সব কিছুর উপরকর্তৃত্ব দিয়েছ তাকে। তিনি যখন সব কিছুর উপর তাঁকে কর্তৃত্ব দিয়েছেন তখন কোন কিছুই তাঁর কর্তৃত্বের বাইরে রাখেননি। এখনও আমরা সব কিছু তাঁর কর্তৃত্বাধীনে দেখতে পাচ্ছি না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর সব কিছুই তুমি রাখলে তার পদতলে৷” সবকিছু তার অধীন করাতে কোন কিছুই তার কর্তৃত্বের বাইরে রইল না, যদিও এখন আমরা অবশ্য সব কিছু তার অধীনে দেখছি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব কিছুই তাঁর পায়ের তলায় রেখেছ।” ফলে সব কিছু তার অধীন করাতে তিনি তার অনধীন কিছুই বাকি রাখেননি; কিন্তু এখন এ পর্যন্ত, আমরা সব কিছুই তাঁর অধীন দেখছি না।