Hebrews 3:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে পবিত্র ভাইয়েরা, বেহেশতী আহ্বানের অংশীদারেরা, যিনি আমাদের ঈমানের স্বীকারোক্তির প্রেরিত ও মহা-ইমাম, তোমরা সেই ঈসার প্রতি দৃষ্টি রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, পবিত্র ভাইবোনেরা, তোমরা যারা স্বর্গীয় আহ্বানের অংশীদার, আমরা যাঁকে স্বীকার করি প্রেরিত ও মহাযাজকরূপে, সেই যীশুর প্রতি তোমাদের সব চিন্তাভাবনা নিবদ্ধ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে পবিত্র ভ্রাতৃগণ, স্বর্গীয় আহ্বানের অংশিগণ, তোমরা আমাদের ধর্ম্ম-প্রতিজ্ঞার প্রেরিত ও মহাযাজকের প্রতি, যীশুর প্রতি, দৃষ্টি রাখ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তোমরা সকলে যীশুর বিষয়ে চিন্তা কর৷ ঈশ্বর যীশুকে আমাদের কাছে পাঠিয়েছেন৷ তিনি আমাদের ধর্ম বিশ্বাসের মহাযাজক৷ আমার পবিত্র ভাই ও বোনেরা, আমি তোমাদের বলছি তোমরা এক স্বর্গীয় আহ্বান পেয়েছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব, হে পবিত্র ভাইয়েরা, স্বর্গীয় আহ্বানের ভাগীদার, যীশু আমাদের ধর্ম্ম-বিশ্বাসের প্রেরিত ও মহাযাজক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে পবিত্র ভ্রাতৃগণ, স্বর্গীয় আহ্বানের অংশিগণ, তোমরা আমাদের ধর্ম-প্রতিজ্ঞার প্রেরিত ও মহাযাজকের প্রতি, যীশুর প্রতি, দৃষ্টি রাখ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য পবিত্র ভাইয়েরা, তোমরা যারা স্বর্গের অধিকারী হবার জন্য তাঁর ডাকে সাড়া দিয়েছ, তোমরা যীশুর বিষয়ে মনোযোগী হও। যাঁর উপর আমরা বিশ্বাস করেছি তিনিই ঈশ্বরের সেই পাঠানো লোক এবং সেই মহাপুরোহিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য পবিত্র ভাইয়েরা, তোমরা যারা বেহেশতের অধিকারী হবার জন্য তাঁর ডাকে সাড়া দিয়েছ, তোমরা ঈসার বিষয়ে মনোযোগী হও। যাঁর উপর আমরা ঈমান এনেছি তিনিই আল্লাহ্‌র সেই পাঠানো বান্দা এবং সেই মহা-ইমাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা ঈশ্বরের পরিবারভুক্ত, বন্ধুগণ, তোমরা স্বর্গীয় আহ্বান পেয়েছ, সুতরাং যীশুর কথা বিবেচনা কর। তাঁকেই আমরা প্রেরিতপুরুষ ও প্রধান পুরোহিত বলে স্বীকার করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমরা সকলে যীশুর বিষয়ে চিন্তা কর৷ ঈশ্বর যীশুকে আমাদের কাছে পাঠিয়েছেন৷ তিনি আমাদের ধর্ম বিশ্বাসের মহাযাজক৷ আমার পবিত্র ভাই ও বোনেরা, আমি তোমাদের বলছি তোমরা এক স্বর্গীয় আহ্বান পেয়েছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, হে পবিত্র ভাইয়েরা, স্বর্গীয় আহ্বানের অংশীদার, যীশু আমাদের ধর্ম্ম বিশ্বাসের প্রেরিত ও মহাযাজক;