Hebrews 3:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাইয়েরা দেখো, তোমাদের মধ্যে কারও যেন অবিশ্বাসের এমন মন্দ অন্তর না থাকে যে, তোমরা জীবন্ত আল্লাহ্‌র কাছ থেকে সরে পড়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, দেখো, তোমাদের কারও হৃদয়ে যেন পাপ ও অবিশ্বাস না থাকে, যা জীবন্ত ঈশ্বরের কাছ থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভ্রাতৃগণ, দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে, তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভাই ও বোনেরা, দেখো, তোমরা সতর্ক থেকো, তোমাদের মধ্যে কারো য়েন দুষ্ট ও অবিশ্বাসী হৃদয় না থাকে যা জীবন্ত ঈশ্বর থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভাইয়েরা, সতর্ক থেকো, অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাছে কারোর মধ্যে থাকে যে, তোমরা জীবন্ত ঈশ্বর থেকে সরে যাও|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভ্রাতৃগণ, দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে, তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, সাবধান! তোমাদের মধ্যে কারও মন যেন মন্দ ও অবিশ্বাসী না হয়। এই রকম মন জীবন্ত ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, সাবধান! তোমাদের মধ্যে কারও মন যেন খারাপ ও অ-ঈমানদার না হয়। এই রকম মন জীবন্ত আল্লাহ্‌র কাছ থেকে দূরে সরে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাবধান, বন্ধুগণ, তোমরা কেউ অন্তরে কুচিন্তা ও অবিশ্বাস পোষণ করে জাগ্রত ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভাই ও বোনেরা, দেখো, তোমরা সতর্ক থেকো, তোমাদের মধ্যে কারো যেন দুষ্ট ও অবিশ্বাসী হৃদয় না থাকে যা জীবন্ত ঈশ্বর থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাইয়েরা, সতর্ক থেকো, অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাছে কারোর মধ্যে থাকে যে, তোমরা জীবন্ত ঈশ্বর থেকে সরে যাও।