Hebrews 3:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং তোমরা দিন দিন একে অন্যকে চেতনা দাও, যতদিন ‘আজ’ নামে আখ্যাত সময় থাকে, যেন তোমাদের মধ্যে কেউ গুনাহ্‌র প্রতারণায় কঠিন হয়ে না পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু প্রতিদিন পরস্পরকে উৎসাহিত করো, যতক্ষণ আজ বলে দিনটি অভিহিত হয়, যেন পাপের ছলনায় তোমাদের কারও হৃদয় কঠিন হয়ে না পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং তোমরা দিন দিন পরস্পর চেতনা দেও, যাবৎ ‘অদ্য’ নামে আখ্যাত সময় থাকে, যেন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা দিনের পর দিন একে অপরকে উত্‌সাহিত কর যতক্ষণ সময় ‘আজ’ আছে৷ পাপের ছলনা য়েন তোমাদের হৃদয়কে নির্মম না করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বরং তোমরা দিন দিন একে-অপরকে চেতনা দাও, যতক্ষণ ‘আজ’ নামে আখ্যাত সময় থাকে, যেন তোমাদের মধ্যে কেউ পাপের প্রতারণায় কঠিন না হয়|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং তোমরা দিন দিন পরস্পর চেতনা দেও, যাবৎ ‘অদ্য’ নামে আখ্যাত সময় থাকে, যেন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর চেয়ে যতদিন পবিত্র শাস্ত্রের “আজ” কথাটা বলা যায়, তার প্রত্যেক দিনই তোমরা একে অন্যকে উৎসাহ দাও, যাতে তোমাদের কারও মন পাপের ছলনায় পড়ে কঠিন না হয়;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর চেয়ে যতদিন পাক-কিতাবের “আজ” কথাটা বলা যায়, তার প্রত্যেক দিনই তোমরা একে অন্যকে উৎসাহ দাও, যাতে তোমাদের কারও মন গুনাহের ছলনায় পড়ে কঠিন না হয়;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘আজকের দিন’ যতক্ষণ বর্তমান থাকে, ততক্ষণ প্রতিদিন তোমরা পরস্পরকে উৎসাহ দাও। তোমরা কেউ পাপের মোহে মনকে অসাড় করে তুলো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা দিনের পর দিন একে অপরকে উৎসাহিত কর যতক্ষণ সময় “আজ” আছে৷ পাপের ছলনা যেন তোমাদের হৃদয়কে নির্মম না করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং তোমরা দিন দিন একে অপরকে চেতনা দাও, যতক্ষণ আজ নামে আখ্যাত দিন থাকে, যেন তোমাদের মধ্যে কেউ পাপের প্রতারণায় কঠিন না হয়।