Hebrews 3:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমরা মসীহের সহভাগী হয়েছি— অবশ্য যদি আমাদের আদি ভরসা শেষ পর্যন্ত দৃঢ়ভাবে ধারণ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথমে যেমন ছিল, যদি শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস সুদৃঢ় রাখতে পারি, তাহলে আমরা খ্রীষ্টের সহভাগী হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমরা খ্রীষ্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয়জ্ঞান শেষ পর্য্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শুরুতে আমাদের য়ে বিশ্বাস ছিল যদি শেষ পর্যন্ত আমরা সেই বিশ্বাসে স্থির থাকি তাহলে আমরা সকলেই খ্রীষ্টের সহভাগী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমরা খ্রীষ্টের সহভাগী হয়েছি, যদি আদি থেকে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ়ভাবে ধরে রাখি|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমরা খ্রীষ্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয়জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ প্রথমে যে নিশ্চয়তা আমাদের ছিল, যদি আমরা তাতে শেষ পর্যন্ত স্থির থাকি তবে দেখা যাবে যে, আমরা খ্রীষ্টের সংগে অংশীদার হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ প্রথমে যে নিশ্চয়তা আমাদের ছিল, যদি আমরা তাতে শেষ পর্যন্ত স্থির থাকি তবে দেখা যাবে যে, আমরা মসীহের সংগে অংশীদার হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যয়ে দৃঢ়প্রতিষ্ঠ থাকতে পারি তাহলে আমরা খ্রীষ্টের শরিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুরুতে আমাদের যে বিশ্বাস ছিল যদি শেষ পর্যন্ত আমরা সেই বিশ্বাসে স্থির থাকি তাহলে আমরা সকলেই খ্রীষ্টের সহভাগী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমরা খ্রীষ্টের সহভাগী হয়েছি, যদি আদি থেকে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ়ভাবে ধরে রাখি।