Hebrews 3:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত বলা হয়েছে, “আজ যদি তোমরা তাঁর স্বর শুনতে পাও, তবে নিজ নিজ অন্তর কঠিন করো না, যেমন ঘটেছিল সেই বিদ্রোহ স্থানে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন যথার্থই বলা হয়েছে, “আজ যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শোনো, তাহলে তোমাদের হৃদয়কে কঠিন কোরো না, যেমন বিদ্রোহ-কালে তোমরা করেছিলে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ উক্ত আছে, “অদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহস্থানে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শাস্ত্র তো এই কথা বলে: ‘আজ যদি তোমরা ঈশ্বরের রব শোন, তাহলে তোমাদের অন্তর কঠোর করো না, য়েমন সেই বিদ্রোহের দিনে করেছিলে৷’গীতসংহিতা 95:7-8
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফলে উক্ত আছে, “আজ যদি তোমরা তাঁর রব শোনো, তবে নিজের নিজের হৃদয় কঠিন কোরো না, যেমন সেই ইস্রায়েলীয়দের বিদ্রোহের জায়গায়|”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ উক্ত আছে, “অদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ-স্থানে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একটু আগে বলা হয়েছে, আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও! তিনি বলেছেন, “তোমাদের পূর্বপুরুষদের মত তোমাদের অন্তর তোমরা কঠিন কোরো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একটু আগে বলা হয়েছে, আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও! তিনি বলেছেন, “তোমাদের পূর্বপুরুষদের মত তোমাদের দিল তোমরা কঠিন কোরো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রে যেমন বলা হয়েছেঃ “আজ যদি তোমরা তাঁর কথা শোন,তাহলে উদ্ধত অবাধ্য হয়ো না,তোমাদের পিতৃপুরুষেরা যেমনমরুপ্রান্তর পার হয়ে আসার সময়করেছিল বিদ্রোহ ঈশ্বরের বিরুদ্ধে।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাস্ত্র তো এই কথা বলে: “আজ যদি তোমরা ঈশ্বরের রব শোন, তাহলে তোমাদের অন্তর কঠোর করো না, যেমন সেই বিদ্রোহের দিনে করেছিলে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন পবিত্র শাস্ত্রে লেখা আছে, “আজ যদি তোমরা তাঁর রব শোনো, তবে নিজের নিজের হৃদয় কঠিন কোরো না, যেমন সেই ইস্রায়েলীয়দের বিদ্রোহের জায়গায়।”